সোনা পাপ্পুকে এবার তলব ইডির, কী কী অভিযোগে ডাক?

Share:

নিজস্ব প্রতিনিধি : কসবা এলাকার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে তলব করল ইডি। মঙ্গলবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার কথা বলা হয়েছে। তাঁর বালিগঞ্জের বাড়িতে তল্লাশি চালিয়ে  আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। শুধু তাই নয়, দামি গাড়ি এবং বেশ কিছু সম্পত্তির নথি বাজেয়াপ্ত হয়েছে।

বেশ কিছুদিন আগে গোলপার্কে এক অশান্তির ঘটনায় নাম জড়িয়েছিল সোনা পাপ্পুর। কিন্তু সেই সময় তাঁকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কয়েকদিন তাঁর বাড়িতে গিয়েছিল ইডি। তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও নথি নিয়ে জিজ্ঞআসাবাদ করতে চায় ইডি। সেই কারণেই তলব করা হয়েছে তাঁকে। জানা গিয়েছে, কমিশনের নজরেও রয়েছেন তিনি। সক্রিয় অপরাধীদের তালিকায় কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের নাম নেই কেন? নাম না থাকার অভিযোগে কসবা থানার ওসি-কে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে কমিশন। কমিশনের মতে, নির্বাচনের আগে পলাতক ও ঘোষিত অপরাধীদের তালিকা তৈরির যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা সঠিকভাবে পালন করা হয়নি।

উল্লেখ্য, বুধবার সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পাশাপাশি একটি দামি গাড়ি এবং একাধিক সম্পত্তির নথিও বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, সোনা পাপ্পুর বিরুদ্ধে তোলাবাজি, হুমকি-সহ একাধিক অভিযোগে মামলা রয়েছে এবং কসবা ও বালিগঞ্জ এলাকায় বিভিন্ন সিন্ডিকেটের নিয়ন্ত্রণ তাঁর হাতেই রয়েছে বলে অভিযোগ।

ইডি সূত্রে খবর, প্রভাবশালী সিন্ডিকেট তৈরি করে কাজ করত পাপ্পু। নির্মাণ ব্যবসায় প্রভাবশালীদের কাজে লাগাত সে। তাঁদের কালো টাকাও এই নির্মাণ ব্যবসায় লাগানো হয়েছে বলে অনুমান করছেন তদন্তকারীরা।বেআইনি নির্মাণের একাংশ দেখভাল করত সে। নির্মাণ ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। তবে সোনা পাপ্পুর খোঁজ মেলেনি। এবার তাকে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। 

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল

১০ হাজার টাকায় নতুন স্মার্টফোন কিনতে চাইছেন? রইল হদিশ

ইতিহাস-রাজকীয় স্থাপত্য-ঐতিহ্যকে অনুভব করতে চাইলে ঘুরে আসুন রাজস্থানের মেহরানগড় দুর্গ

দক্ষিণের ‘চেরাপুঞ্জি’ চেনেন? বর্ষার মরসুমে কর্নাটকের ছোট্ট গ্রাম ‘আগুম্বে’ ঘুরে আসুন

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার, সতর্কতা জারি কুয়েত-বাহারাইনে! উত্তপ্ত মধ্যপ্রাচ্য

কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে নকআউটে পর্তুগাল, গোল করতে ব্যর্থ রোনাল্ডো

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

প্রতিদিন ব্লুবেরি খেলে আদৌ লাভ হয়? কী বলছেন পুষ্টিবিদরা?

মুখের এই ৫ লক্ষণকে অবহেলা নয়! হতে পারে ডায়াবেটিস, রক্তাল্পতা-সহ একাধিক রোগের ইঙ্গিত

নকআউটে ক্রোয়েশিয়া, স্মরণীয় জয় পেল কঙ্গো, দাপটের সঙ্গে ফুটবল খেলল ইংল্যান্ডও