নিয়োগ দুর্নীতির তদন্তে ED’র হানাদারি শহরের বহু জায়গায়

কলকাতার নাগেরবাজারে এবং রাজারহাটে, মোট ৩ জায়গায় এদিন সকাল থেকেই শুরু হয়েছে নিয়োগ দুর্নীতির ঘটনায় ED’র হানাদারি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের(Bengal) সরকারি ও সরকার পোষিত স্কুলে শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে ঘটে যাওয়া দুর্নীতির(School Teachers Recruiting Scam) ঘটনায় আদালতের নির্দেশে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED। সেই ঘটনার সূত্রেই এদিন অর্থাৎ শুক্রবার সকাল থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী একাধিক জায়গায় হানা দিয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। প্রতিটি ক্ষেত্রেই তাঁদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এখনও পর্যন্ত ৩টি জায়গায় এই অভিযান চলার খবর মিলেছে। কলকাতার(Kolkata) কান ঘেঁষে থাকা নিউটাউনের পাথরঘাটা এলাকায় আবদুল আমিন নামের এক পার্শ্বশিক্ষকের বাড়িতে হানা দিয়েছেন ED’র আধিকারিকেরা। সূত্রের খবর, এই শিক্ষক রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। তল্লাশি চলছে রাজারহাট(Rajarhat) এলাকার বাসিন্দা এক ব্যক্তির বাড়িতেও। জানা গিয়েছে ওই ব্যক্তি জমি কেনাবেচার ব্যবসায় যুক্ত। এ ছাড়াও নাগেরবাজার এলাকায় এক হিসাবরক্ষকের বাড়িতেও তল্লাশি চলছে। নাগেরবাজারে যে হিসাবরক্ষকের বাড়িতে ED হানা দিয়েছে, স্থানীয় সূত্রে খবর, এলাকায় তাঁর অনেকগুলি ফ্ল্যাট রয়েছে। উচ্চ প্রাথমিকে নিয়োগ ‘দুর্নীতি’র তদন্তেই ED’র এদিনের এই অভিযান বলে জানা গিয়েছে।   

জানা গিয়েছে, আবদুল আমিন নামে যে পার্শ্বশিক্ষকের বাড়িতে এদিন ED হানা দিয়েছে, তিনি যেমন পার্থ ঘনিষ্ঠ তেমনি জমি কেনাবেচার দালাল যিনি তিনি আবার প্রসন্ন রায়ের ঘনিষ্ট। এই দুইজনের কাছেই নিয়োগ দুর্নীতির কারবার সম্পর্কে তথ্য থাকতে পারে বলে মনে করছেন ED’র আধিকারিকেরা। এমনকি তাঁদের সম্পত্তির সঙ্গেও নিয়োগ দুর্নীতির সম্পর্ক জড়িয়ে আছে বলে ED’র আধিকারিকদের ধারনা। আবার কলকাতায় নাগেরবাজারের ডায়মন্ড সিটি নর্থের যে ফ্ল্যাটে তল্লাশি চলছে সেই আবাসনের অন্যান্য বাসিন্দারা জানিয়েছেন, যার বাড়িতে তল্লাশি চলছে তিনি বেশ কয়েকদিন আগেই এখান থেকে চলে গিয়েছেন। উল্লেখ্য, সপ্তাহখানেক আগেই জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ব্যবসায়ী ও প্রোমোটারের বাড়িতে হানা দিয়েছিল ED। তাছাড়াও একসঙ্গে ৫টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিলেন তাঁরা। বিপুল পরিমাণ কালো টাকা এবং বেনামী সম্পত্তির হদিশ পেতেই ছিল সেই অভিযান। এদিনের অভিযানে কি মেলে সেটাই দেখার।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন