মোদি রাজ্য থেকে পড়ুয়ারা পড়তে আসছেন বাংলায়, জানালেন শিক্ষামন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলেজ- বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য রাজ্য জুড়ে চালু হয়েছে অভিন্ন পোর্টাল।  ২৪ জুন থেকে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। এই আবহে এবার উঠে এল এক তথ্য। সেখানে দেখা গিয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় এ রাজ্যে পড়ুয়াদের পড়ার আগ্রহ বেড়েছে। শুধু তাই নয় অন্যান্য রাজ্য থেকে অনেক পড়ুয়ারা আসছেন বাংলায় পড়াশোনা করতে।

এই প্রসঙ্গে বুধবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে লেখেন, ইউজি কোর্সে ভর্তির জন্য বহু শিক্ষার্থীরা আমাদের অনলাইন অ্যাডমিশন পোর্টালে আবেদন করেছেন। গুজরাট, উত্তরপ্রদেশ, কর্ণাটক, অসম, বিহার ও মহারাষ্ট্র থেকে মোট ৮৭,০১০টি আবেদন জমা পড়েছে। শুধু তাই নয় জম্মু-কাশ্মীর থেকে শুরু করে কেরল পর্যন্ত পড়ুয়ারা উচ্চশিক্ষার জন্য বাংলাকেই বেছে নিচ্ছে। আমরা তাদেরকে স্বাগত জানাই।‘ ইতিমধ্যেই রাজ্যে স্নাতক স্তরের প্রথম বর্ষে ভর্তির জন্য প্রায় ২৮ লক্ষ আবেদন জমা পড়েছে।

উল্লেখ্য, গত ১৯ জুন রাজ্য জুড়ে চালু  হয় কলেজে বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির অভিন্ন কেন্দ্রীয় পোর্টাল। এর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা  রাজ্যের সরকারি এবং সরকারি-পোষিত কলেজে ভর্তির  জন্য আবেদন করতে পারবেন।  চলতি বছর থেকে অভিন্ন পোর্টালের মাধ্যমে রাজ্যের স্নাতক স্তরের পড়ুয়ারাও ভর্তি হওয়ার সুযোগ পেতে চলেছেন। বলা বাহুল্য,  সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে  আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে ২৪ জুন  তারিখ থেকে। ৭ জুলাই আবেদন গ্রহণের শেষ দিন। ১২ জুলাই প্রথম দফার মেধাতালিকা প্রকাশ করা হবে। ১৮ জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। ৭ অগাস্ট থেকে শুরু হবে ক্লাস। দ্বিতীয় দফায় মপ আপ রাউন্ডে মেধা তালিকা প্রকাশ হবে ৮ অগাস্ট।

‘বৃষ্টিতে শুটিং বাতিল হয়েছে, টেনশন হচ্ছে’, নেপাল থেকে কবে কলকাতায় ফিরছেন খরাজ মুখোপাধ্যায়?

নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু

আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপের জামিন-আর্জি নিয়ে কী বক্তব্য? সিবিআইকে জানাতে বলল সুপ্রিম কোর্ট

‘নেপাল বিপর্যয়ে নিখোঁজ পর্যটকদের ফিরিয়ে আনতে সব রকম সাহায্য করবে রাজ্য’, আশ্বাস শুভেন্দুর

নেপাল বিপর্যয়ের পরই নিখোঁজ বারাসাতের শিক্ষিকা সুস্মিতা, চিন্তায় পরিবার-প্রতিবেশী

প্রধান বিচারপতি সূর্য কান্তের আমন্ত্রণকে কেন্দ্র করে বিতর্ক! বাতিল ন্যাশনাল ল’স্কুলের সমাবর্তন

নেপালের দুর্যোগে নিখোঁজ বসিরহাটের অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি, উদ্বেগে পরিবার

‘ঈশ্বরের আশীর্বাদে সুরক্ষিত’, নেপালে বিপর্যয়ের কবলে অপু বিশ্বাস, এখন কেমন আছেন অভিনেত্রী?

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২

মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে