ভুয়ো কল সেন্টার থেকে গ্রেফতার ৮, বাজেয়াপ্ত ৩৬ লাখ টাকা-সহ কম্পিউটার

বৃহস্পতিবার ৮ জনকে গ্রেফতার করার পাশাপাশি ৩৬ লাখ টাকা সহ একাধিক কম্পিউটার ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ভুয়ো কলসেন্টারের হদিশ। এবার দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে তল্লাশি চালিয়ে ৮ জনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার ৮ জনকে গ্রেফতার করার পাশাপাশি ৩৬ লাখ টাকা সহ একাধিক কম্পিউটার ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা। এদিন বারুইপুর সাইবার ক্রাইম (Baruipur Cyber Crime) বিভাগ ও নরেন্দ্রপুর থানা যৌথভাবে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। নরেন্দ্রপুরে ভুয়ো কলসেন্টার খুলে আসল সফটওয়ারের বদলে নকল সফটওয়ার বিক্রি করে প্রতারণা চালাচ্ছিল অভিযুক্তরা। একইসঙ্গে আমেরিকা এবং কানাডা সহ আন্তর্জাতিক স্তরে গিফট কার্ড বিক্রির নামে আর্থিক প্রতারণা চালাচ্ছিল বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার নরেন্দ্রপুরে ওই ভুয়ো কল সেন্টারের অফিসে হানা দেয় তদন্তকারীরা। সেখানে তল্লাশি চালিয়ে ৩৬ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি দুটি কম্পিউটার, দুটি মোডেম, একটি হার্ড ডিস্ক এবং নয়টি মোবাইলও বাজেয়াপ্ত করেছে পুলিশের বিশেষ টিম। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজে তল্লাশি চালানো হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। অভিযুক্তদের শুক্রবার বারুইপুর আদালতে তোলা হবে।

এই বিষয়টি নিয়ে বারুইপুর পুলিশ জেলার সুপার মিসেস পুস্পা জানান, আমেরিকা, কানাডা-সহ বিভিন্ন জায়গায় ফোন করে মানুষের সঙ্গে আর্থিক প্রতারনা করা হচ্ছিল এই ভুয়ো কল সেন্টার থেকে। এই চক্রের মূল মাথা দেবজ্যতি ঘোষ ওরফে রাহুল। এক বছর ধরে এই ভুয়ো কল সেন্টার থেকে প্রতারণা করা হচ্ছিল বলে জানা গিয়েছে।

কর্মক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণ করতে হবে, সংসারে খরচ বাড়বে, রাস্তাঘাটে বাইক আস্তে চালান

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের