একবালপুরের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ অস্ত্র-কার্তুজ উদ্ধার, গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধি: একবালপুরের একটি ফ্ল্যাটে অতর্কিতে হানা দিয়ে কলকাতা পুলিশ উদ্ধার করল বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। কালী পূজার পরের দিন নির্দিষ্ট খবরের ভিত্তিতে একবালপুর থানায়(Ekbalpur P.S.) এলাকার ১২/১/এইচ/৭ এম এম আলী রোডে একটি ফ্ল্যাটে সাদা পোশাকে হানা দেয় পুলিশ। ওই ফ্ল্যাট এর মধ্যে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র মজুদ রয়েছে এই রকমই খবর ছিল পুলিশের কাছে। ওই ফ্ল্যাটে মহম্মদ শাহবাজের কাছ থেকে উদ্ধার হয় চারটি দেশি সিঙ্গেল শটার, একটি নাইন এমএম পিস্তল, চারটি দেশি নাইন এমএম পিস্তল ,১০ টি নাইন এমএম পিস্তলের গুলি, নটি রাইফেলের গুলি, তিনটি রাইফেলের কার্তুজ, দুটি লোহার তৈরি চপার এবং একটি লোহার তৈরি ছুরি।

এই বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ওই ফ্ল্যাটে মোঃ শাহাবাজ(Md Sahbaj) (৩০) কেন মজুদ রেখেছিল তার সদুত্তর সে দিতে পারেনি। মাত্র ৩০ বছর বয়সের ওই যুবক কোন অপরাধের সঙ্গে যুক্ত কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। আপনি অস্ত্র গুলির কোন বৈধ লাইসেন্স বা অনুমতি পত্র তার কাছে নেই। মঙ্গলবার সন্ধ্যে ছটা নাগাদ দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর তাকে গ্রেফতার করে একবালপুর থানার পুলিশ। রাজ্যজুড়ে যখন সর্বত্র শ্যামা পুজা ও দীপাবলীর উৎসব চলছে সেই সময় এই ব্যক্তি নিজের ফ্ল্যাটে এই বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র মজুদ করে কি ধরনের অপরাধের ছক কষে ছিল তা পুলিশ খতিয়ে দেখছে।

এই চক্রে আর কারা যুক্ত আছে তার সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৫/১ (এ) ১ (বি) ,(এ) ধারায় বেআইনি অস্ত্র মজুদ রাখার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই ধৃত যুবক এর আগে কি ধরনের অপরাধের সঙ্গে যুক্ত তাও পুলিশ খতিয়ে দেখছে। তদন্তের স্বার্থে ফ্ল্যাটটি সিল করে দিয়েছে কলকাতা পুলিশ। এই ঘটনায় ওই এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, শীতের দফারফা করে ফের বাংলায় বৃষ্টি?

রাজ্যে ফের শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা