চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সোমে বারাসত ও মথুরাপুর আসনের দুটি বুথে ফের নির্বাচন

নিজস্ব প্রতিনিধি : সোমবার রাজ্যের দুটি বুথে হবে পুনর্নির্বাচন। বারাসত লোকসভা কেন্দ্রের দেগঙ্গায় ৬১ নম্বর বুথে ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কাকদ্বীপের ২৬ নম্বর বুথে ফের নির্বাচন হবে। রবিবার বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানিয়েছে নির্বাচন কমিশন। সোমবার সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ।

শনিবার সপ্তম তথা শেষ দফায় ভোট শেষের পর বেশ কয়েকটি বুথে পুনরায় ফের করানোর দাবি জানানো হয় নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশনের তরফে স্ক্রুটিনি করা হয়। স্ক্রুটিনির পর নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, সোমবার দেগঙ্গার কদম্বগাছির ৬১ নম্বর বুথে ফের নির্বাচন হবে। পাশাপাশি মথুরাপুরের লোকসভা কেন্দ্রের অন্তর্গত কাকদ্বীপের শ্রীচৈতন্য বিদ্যাপীঠে ফের ভোটগ্রহণ করা হবে। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হবে ভোট। এই দুই এলাকার মানুষরা যাতে ভোট দিতে আসেন, সেজন্য স্থানীয় প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, বারাসত ও মথুরাপুর সহ রাজ্যের বেশ কয়েকটি বুথে ফের নির্বাচন করানোর দাবি জানায় বঙ্গ বিজেপি। মথুরাপুরের ১২টি বুথে পুনরায় নির্বাচনের দাবি জানায় গেরুয়া শিবির। বিজেপির অভিযোগ ছিল, এই সব বুথগুলিতে স্বচ্ছভাবে ভোট হয়নি। পাশাপাশি বারাসতের যে বুথে ফের নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে অবাধে ছাপ্পা ভোট চলেছে বলে অভিযোগ উঠেছিল। একইসঙ্গে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের পাঁচটি বুথে ও সাগর বিধানসভা কেন্দ্রের পাঁচটি বুথে ফের নির্বাচন করানোর দাবি জানানো হয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ