সিইও দফতরে বড় রদবদল নির্বাচন কমিশনের, সরানো হল মনোজের ডেপুটিকে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে রদবদল করা হল। সরানো হল রাজ্যের ডেপুটি সিইও সুব্রত পালকে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের ডেপুটি ছিলেন। তাঁর জায়গায় এলেন নতুন ডেপুটি সিইও রাহুল নাথ। সুব্রত পালকে স্বাস্থ্য দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই রদবদলও করেছে নির্বাচন কমিশন। পুলিশ প্রশাসনের পর এবার সিইও দফতরেও রদবদল করল নির্বাচন কমিশন। যা নিয়ে আজ, সোমবার জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।

এদিকে এই রদবদল দিনের বেলাতেই হয়েছে। মধ্যরাতে বদলে দেওয়া হয়েছিল মুখ্যসচিব, ডিজি–সহ পুলিশের শীর্ষস্তরের অফিসারদের। তবে বিধানসভা নির্বাচনের আগে সুব্রত পালকে কেন সরানো হল তা এখনও স্পষ্ট নয়। শুধু সুব্রত পালই নন আজ নির্বাচন কমিশনের সুপারিশ অনুযায়ী নরেন্দ্রনাথ দত্ত, সুপ্রিয় দাস এবং জয়েন্ট সেক্রেটারি মিঠু সরকারকেও সরিয়ে দেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে। এই বিষয়ে ইতিমধ্যেই বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে।

অন্যদিকে কদিন আগে রাজ্যের পুলিশ ও প্রশাসনে একাধিক বদল হয়েছে। উচ্চপদস্থ পুলিশকর্মী, প্রশাসনের শীর্ষ অফিসারদের বদলি করা হয়েছে। একাধিক জেলার পুলিশ সুপারকেও বদলি করেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, রদবদলের প্রস্তাব দিয়েছিলেন খোদ সিইও মনোজ আগরওয়ালই। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯৯৮ ব্যাচের ডব্লিউবিসিএস অফিসার নরেন্দ্রনাথ দত্তকে শ্রম দফতরের অতিরিক্ত সচিব করে পাঠানো হয়েছে। ২০০০ ব্যাচের সুপ্রিয় দাসকে খাদ্য এবং প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন বিভাগের অতিরিক্ত সচিব করে পাঠানো হয়েছে। তাঁরা দু’জনেই সিইও দফতরে অতিরিক্ত সচিব পদে ছিলেন। ২০০৪ ব্যাচের মিঠু দত্তকে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দফতরের যুগ্ম সচিব করে পাঠানো হল। তিনি রাজ্যের সিইও দফতরের যুগ্ম সচিব ছিলেন।

এছাড়া আজ, সোমবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদও। কারণ একদিনের মধ্যে রাজ্যের বিডিও এবং নানা থানা ওসি–সহ ২৬৭ জন অফিসারকে অপসারণ করেছে নির্বাচন কমিশন। ভবানীপুর, নন্দীগ্রাম–সহ রাজ্যের ১৭০ থানার ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। সব মিলিয়ে ১৮৪ জন পুলিশ অফিসারকে অপসারণ করা হয়েছে। দায়িত্ব থেকে সরানো হয়েছে ৮৩টি ব্লকের বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসারকে। তালিকায় আছেন নন্দীগ্রামের দুই ব্লকের বিডিও।

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

সুবর্ণ সুযোগ, মাত্র ৭,২৪৯ টাকায় মিলছে 32MP ক্যামেরার Realme স্মার্টফোন

শনি-চন্দ্রের মিলনে তৈরি বিষ যোগ, ৩ রাশির জীবনে নেমে আসছে ভয়ঙ্কর বিপদ!

শনির রাশিতে রাহুর গোচর, লাভবান হবেন ৩ রাশির জাতকরা

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

স্নাতক হয়ে ঘরে বসে? ৩,৫৪৮টি শূন্যপদে লোক নিচ্ছে রেল

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

৩৩ বলে ০, ১০ বছর বাদে টেস্ট দলে ফিরে ‘লজ্জার রেকর্ড’ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা

‘সংখ্যালঘুরা ভোট দিয়েছে, দায়িত্ব আরও বাড়ল,’ বললেন মুখ্যমন্ত্রী