রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, কারা উপস্থিত রয়েছেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে রবিবার রাতেই রাজ্যে চলে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এই ফুল বেঞ্চে রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, অন্য দুই কমিশনার সুখবির সিং সান্ধু ও বিবেক জোশি। সোমবার থেকেই দফায় দফায় বৈঠকে বসছেন তাঁরা। রাজ্যের শাসক দল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তাঁরা বৈঠক করবেন। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই শাসকদল সহ সব রাজনৈতিক দলের সঙ্গেই বৈঠকে বসছেন তাঁরা।

জানা গিয়েছে, সোমবার সকালে রাজারহাটে প্রথমে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারপরেই রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকে বসবেন তাঁরা। ইতিমধ্যেই বৈঠকে হাজির হয়েছেন বিজেপি, সিপিএম ও তৃণমূল নেতৃত্বরা। বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই বৈঠকে পৌঁছে গিয়েছেন শিশির বাজোরিয়া, তাপস রায় ও জগন্নাথ চট্টোপাধ্যায়। সিপিএমের পক্ষ থেকে কমিশনের সঙ্গে দেখা করতে গিয়েছেন রাজ্য সম্পাদক মোঃ সেলিম, আফরিন বেগম, শমিক লাহিড়ী। তৃণমূলের পক্ষ থেকে এই বৈঠকে থাকবেন ফিরহাদ হাকিম, রাজীব কুমার ও চন্দ্রিমা ভট্টাচার্য। ইতিমধ্যেই রাজীব কুমার বৈঠকে পৌঁছে গিয়েছেন। কংগ্রেসের পক্ষ থেকে হাজির হয়েছেন, আশুতোষ চট্টোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্যরা। 

সূত্রের খবর অনুযায়ী, ১৩ মার্চ রাজ্যের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে দিল্লি থেকে। ২৮ ফেব্রুয়ারি প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তারপরেই এক মুহূর্ত সময় নষ্ট না করে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই ভোটের জন্য বাংলায় পা রেখেছে কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সুষ্ঠুভাবে বাংলায় ভোট সম্পন্ন করাই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য। 

 

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে সাবধান, বিনিয়োগ লাভজনক হতে পারে

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং