ছোটজাত, সুইপার বলে অপমান! দলিত দম্পতির নির্যাতনের অভিযোগে তোলপাড় মালদহ

Share:

নিজস্ব প্রতিনিধি: ৩০ হাজার টাকার ঋণের অভিযোগে তোলপাড় মালদহ। এক দলিত সাফাই কর্মী ও তাঁর স্ত্রীর উপর অপহরণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজারে। অভিযোগ, ইংরেজবাজার পুরসভার এক দলিত সাফাই কর্মী চড়া সুদে ৩০ হাজার টাকা ধার নিয়েছিলেন। নির্ধারিত সময়ে সেই টাকা ফেরত দিতে না পারায় তাঁকে অপহরণ করে মারধর করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, তাঁর স্ত্রীকেও জোর করে তুলে নিয়ে গিয়ে আটকে রেখে নির্যাতন চালানো হয়েছিল বলেও দাবি।

পরিবারের অভিযোগ, ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ে ওই সাফাই কর্মী অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এছাড়াও তাঁদের জাত তুলে কটূক্তি করা হয় এবং ‘ছোটজাত’ বলে অপমান করা হয় বলে অভিযোগ। এমনকি পুরসভার একটি ঘরে রক্ত ও থুতু পরিষ্কার করতেও তাঁকে বাধ্য করা হয়েছিল বলে দাবি। অভিযোগ, থানায় অভিযোগ দায়ের করার পর তা তুলে নেওয়ারও হুমকি দেওয়া হয়। এমনকি দলিত দম্পতিকে একটি ব্যক্তিগত তৃণমূল পার্টি অফিসে আটকে রাখা হয়েছিল বলেও অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: ‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

এই ঘটনায় ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং তাঁর ঘনিষ্ঠ তৃণমূল নেতা অমরদ্বীপ সাহার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই অমরদ্বীপ সাহা পলাতক বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। দলিত নির্যাতনের অভিযোগে সরব হয়েছে বিজেপি। বিধানসভার চিফ হুইপ অম্লান ভাদুড়ি অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বিজেপির নর্থ বেঙ্গল কনভেনার (সুশাসন বিভাগ) দাবি করেন, দীর্ঘদিন ধরেই এমন অভিযোগ জমা পড়ছিল। তবে ভয় ও চাপের কারণে কেউ প্রকাশ্যে অভিযোগ করতে পারতেন না। এখন মানুষ সাহস করে সামনে আসছেন। অন্যদিকে, নির্যাতিতার দাবি, টাকা শোধ করতে দেরি হওয়ায় তাঁকে মারধর করা হয়। তাঁকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় এবং বারবার ‘ছোটজাত’ ও ‘সুইপার’ বলে অপমান করা হয়। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয়েছে।

বদলেছে সময় তবুও বীরভূমের এই পুজোয় মিশে আছে পুরনো আবেগ

মহালয়া শুভ না অশুভ? জানুন পিতৃপক্ষ-মাতৃপক্ষের সন্ধিক্ষণের আসল কাহিনি

কীভাবে দেবতাদের সম্মিলিত শক্তিতে মহাশক্তির রূপ নিলেন দেবী দুর্গা?

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী