চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতা সহ জেলাতেও কড়া নিরাপত্তায় চলছে পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি : সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে শিক্ষক নিয়োগ পরীক্ষা নিচ্ছে এসএসসি। রবিবার নবম-দশমের শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়েছে। ১৪ সেপ্টেম্বর হবে একাদশ দ্বাদশের পরীক্ষা। রাজ্যের ৬৩৬টি কেন্দ্রে চলছে পরীক্ষা। তারমধ্যে ৪১টি কেন্দ্র কলকাতার। কলকাতার পাশাপাশি জেলাগুলোতেও চলছে এসএসসি পরীক্ষা। বহু প্রতীক্ষিত এই পরীক্ষা কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই শুরু হয়েছে।

ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে মোট সাতটি স্কুলে চলছে পরীক্ষা। প্রায় ৩৫০০ জন পরীক্ষার্থী সেখানে পরীক্ষায় বসেছেন। নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন হাইস্কুলে এসএসসি পরীক্ষায় যোগ্য পরীক্ষার্থীর তালিকায় থাকা শিক্ষক আন্দোলনে অন্যতম মুখ চিন্ময় মন্ডল ও পরীক্ষায় বসেছেন। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশি নিরাপত্তা। পরীক্ষার্থীদের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হয়েছে। দীর্ঘ ৯বছর পরে পূর্ব মেদিনীপুরে ২১ হাজার ২৫৫ পরীক্ষার্থী বসতে চলেছেন এসএসসি পরীক্ষায়। ৩৫টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষাকেন্দ্রে সশস্ত্র পুলিশ ও মহিলা পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। তমলুক শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষার্থীরা এসে পৌঁছাতে শুরু করেছে। সময় মতো খুলে গিয়েছিল পরীক্ষাকেন্দ্রের গেট। পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলিতে। তমলুকের হ্যামিল্টন হাইস্কুল, রাজকুমারী সান্ত্বনাময়ী বালিকা বিদ্যালয়, তমলুক হাইস্কুল সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষার্থীরা সময় মতো এসে পরীক্ষা দিচ্ছেন।

পাশাপাশি বহরমপুরে এসএসসি পরীক্ষাকেন্দ্র রয়েছে ২২টি। তারমধ্যে অন্যতম ইউনিয়ন খ্রিস্টানিয়ান ট্রেনিং কলেজ। সকাল ১০টা’র মধ্যে পরীক্ষার্থীদের ঢুকতে দেওয়া হয়। ওই পরীক্ষা কেন্দ্রের ১০টি রুমে ৭০০ পরীক্ষার্থীর বন্দোবস্ত করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ৭০০ পরীক্ষার্থীর মধ্যে মাত্র এক জন ‘দাগি’ পরীক্ষার্থী রয়েছে। সেই পরীক্ষার্থীর রোল নম্বর লিখে লাল কালি দিয়ে চিহ্নিত করা হয়েছে। তাকে পরীক্ষা দিতে না দেওয়ার জন্যই চিহ্নিত করা হয়েছে।

হাজারের বেশি পরীক্ষার্থী রয়েছেন একাধিক পরীক্ষাকেন্দ্রে। তারমধ্যে রয়েছে, বসিরহাট কলেজ, রাণাঘাট কলেজ, দ্বিজেন্দ্রলাল কলেজ, হাওড়া শিক্ষা সদন হাই স্কুল, বাগনান গার্লস হাই স্কুল, বাগনান হাই স্কুল, উলুবেড়িয়া কলেজ, মিত্র ইনস্টিটিউশন (মেইন), বিনোদিনী গার্লস হাইস্কুল, যাদবপুর এন কে পাল আদর্শ  শিক্ষায়তন। যাদবপুর বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিদ্যাপীঠ, নেতাজীনগর বালিকা বিদ্যামন্দির, পুটিয়ারি ব্রজমোহন তেওয়ারি ইনস্টিটিউশন (উঃ মা), বারুইপুর হাই স্কুল, ধ্রুব চাঁদ হালদার কলেজ, রাজপুর বিদ্যানিধী হাই স্কুল, ফকির চাঁদ কলেজ, কাকদ্বীপ শিশু শিক্ষায়তন হাইস্কুল (উঃ মা), সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির। পাশাপাশি ৫০০-৬০০ পরীক্ষার্থী রয়েছেন প্রায় সব কেন্দ্রেই।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ