সিআইডি তদন্তে অনাস্থা, রায় পুনর্বিবেচনার আর্জি আনিসের পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়ার ছাত্র নেতা আনিসের মৃত্যুর পর এক বছরেরও বেশি সময় কেটে গিয়েছে। এখনও মেলেনি কোনও সুবিচার। মৃতের পরিবার আর ভরসা করতে পারছে না সিআইডি তদন্তের উপর। তাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তারা। এদিন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করেছেন মৃত আনিসের পরিবারের সদস্যরা। আগামী ১ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

আনিস খানের পরিবার প্রথম থেকেই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাচ্ছিল। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছিল। তারপর নানা হাত ঘুরে এই মামলায় চার্জশিট ফাইল তৈরী করেছিল সিআইডি। কিন্তু তাতে অনেক অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ পরিবারের তরফে। তাই তারা সিআইডির উপর ভরসা হারিয়ে আবার আদালতের দ্বারস্থ হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি পুলিশি অভিযানের মধ্যেই বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল ছাত্রনেতা আনিস খানের। আনিসের মৃত্যু স্বাভাবিক না তাঁকে খুন করা হয়েছিল সেই নিয়ে ওঠে প্রশ্ন। আঙুল ওঠে পুলিশের দিকেও। তাঁর পরিবারের দাবি, ছাদ থেকে পুলিশের লোকেরাই আনিসকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। এরপর আনিসের মৃত্যুকে কেন্দ্র করে দিকে দিকে শুরু হয় সরকার ও পুলিশের বিরুদ্ধে আন্দোলন। ন্যায় বিচার পাওয়ার আন্দোলন। পরিবার বারবার দ্বারস্থ হয়েছিল আদালতের। সেই তদন্তে অনাস্থা প্রকাশ করে সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার। লাভ হয়নি তাতে। তাই আবার আদালতের দ্বারস্থ হয়েছে আনিশের পরিবার পুনর্বিবেচনার জন্য।

এখন এটাই দেখার, আগামী দিনে আনিস মৃত্যু মামলা নতুন কোনও দিকে মোড় নেয়। পরিবারের আর্জি শোনার পর কলকাতা হাইকোর্টের রায় কী হয়, সেদিকেও নজর থাকবে।

কারুর ট্র্যাজেডিতে স্বস্তি, বিজয় সরকারের চাকরি দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর সুপ্রিম কোর্টের

নেপালি তরুণীকে বিয়ে, ইসলামাবাদের নির্দেশে বাংলাজুড়ে ISI ঘাঁটি গড়ার চেষ্টায় ছিল পাকচর রানা

গর্ভাবস্থায় ঘর কেমন হওয়া উচিত? বাস্তু মতে হবু মায়ের জন্য মেনে চলুন এই ৫ নিয়ম

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী