এই মুহূর্তে

বেলেঘাটা ও কামারহাটিতে পর পর লাগল আগুন ,২ জন অগ্নিদগ্ধ

নিজস্ব প্রতিনিধি:শনিবার শহর ও শহরতলীতে জোড়া অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । প্রথম আগুন লাগে বেলেঘাটা এলাকায় এবং পরে দুপুর নাগাদ আগুন লাগে উত্তর ২৪ পরগনা জেলার কামারহাটিতে(kamarhati) । উত্তর ২৪ পরগনা জেলার শনিবার শহর ও শহরতলীতে জোড়া অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । প্রথম আগুন লাগে বেলেঘাটা এলাকায় এবং পরে দুপুর নাগাদ আগুন লাগে উত্তর ২৪ পরগনা জেলার কামারহাটিতে(kamarhati) । (kamarhati) । জানা গেছে, পূর্ব কলকাতার বেলেঘাটা থানার অন্তর্গত এলাকায় শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ ভয়ঙ্কর আগুন লাগে। যে জায়গায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ,সেখানে বেশ কিছু রান্নার গ্যাসের সিলিন্ডার মজুত ছিল।বেলেঘাটার বেআইনি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন ঝলসে যায়।

দমকল বিভাগের অভিযোগ, যে সিলিন্ডারগুলো সেখানে মজুত করা হয়েছিল, তা বেআইনি ছিল । বেলেঘাটা থানা(Beleghata P.S.) আগুন নিভে যাওয়ার পর ওই গোডাউনটি (Gowdown)সিল করে দেয় ।  এদিন আগুন লাগার খবর পেয়ে দমকলের মোড় চারটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। প্রায় একঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। কি করে আগুন লাগলো ,তা জানতে পুলিশ ও দমকল বিভাগ তদন্ত শুরু করেছে।

অপরদিকে কামারহাটি জুট মিলে আগুন লাগে।ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন।দমকলের (Firebrgade)দুটি ইঞ্জিন দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় । জুটমিলের সেলাই ডিপার্টমেন্টে আগুন লাগে । কি করে আগুন লাগল তা জানতে তদন্ত শুরু হয়েছে। কামারহাটি থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের খবর নেই।পূর্ব কলকাতার বেলেঘাটা এলাকায় বেআইনির গুদাম এবং সেখানে কিভাবে গ্যাসের সিলিন্ডার মজুত হচ্ছিল তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার দিন দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে ওই গুদাম বন্ধ করে দিতে হবে। না হলে ভবিষ্যতে বড় কোন অঘটন ঘটতে পারে।এর আগেও ওই বেআইনি গুদামে আগুন লেগেছিল বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

মহিলা ব্রিগেডে জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

রাস্তায় ছড়িয়ে পোড়া বিজেপির দলীয় পতাকা, ভোটের মুখে চাঞ্চল্য শান্তিপুরে

বজবজে বিরাট রোড–শো অভিষেকের, প্রার্থীকে নিয়ে ভাসলেন মানুষের ঢলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ