বি বি গাঙ্গুলি স্ট্রিটে গয়না তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকল

বুধবার সকালেবি বি গাঙ্গুলি স্ট্রিটে একটি গয়না তৈরির কারখানায় এই আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি:  গয়না তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার সকালেবি বি গাঙ্গুলি স্ট্রিটে একটি গয়না তৈরির কারখানায় এই আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে বি বি গাঙ্গুলি স্ট্রিটের একটি সোনার গয়না তৈরির কারখানায় আচমকা আগুন দেখতে পান স্থানীয়রা। যে দোকানে আগুন লাগার ঘটনা ঘটে, ওই কারখানার মালিক নীচে নেমে আসার পর হঠাৎ দেখতে পান তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন লেগেছে। তড়িঘড়ি পুলিশ ও দমকলে দমকলে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা। একে একে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে।

শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল বাহিনী। তবে কীভাবে আগুন লাগল তা এখনও বুঝে উঠতে পারছেন না স্থানীয়রা।  কেন আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকল বাহিনীর আধিকারিকরা।  দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগানোয় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। পুলিশ ও দমকল ঠিক সময়ে না এলে বড় বিপদ হতে পারত বলে দাবি তাঁদের। প্রসঙ্গত বউবাজারের এই এলাকায় একাধিক সোনার গয়না তৈরির কারখানা রয়েছে। ঘিঞ্জি এলাকায় আগুন বাগে আনতে না পারলে বহু ক্ষতির আশঙ্কা ছিল। তাই স্বাভাবিকভাবে প্রথমে আতঙ্কিত হয়ে পড়েছিলেন ব্যবসায়ীরা।  যদিও আগুন নিয়ন্ত্রণে আসায় এখন উদ্বেগ মুক্ত তাঁরা।

Everest-এর হিং বাজারে বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI

৬৩ বছরের গর্ভধারিণী মাকে ধর্ষণ পঁচিশ বছরের ‘নেশাড়ু’ ছেলের, ভয়ঙ্কর ঘটনা হাথরসে

রবীন্দ্রনাথের বাড়ি থেকে সোনা চুরি করে উত্তম, ধনিয়াখালির রহস্যমৃত্যুর পর্দাফাঁস পুলিশের

হকের টাকা চাইতে গিয়ে শ্লীলতাহানির শিকার কলেজ ছাত্রী, অভিভাবককে মারধরের অভিযোগ

‘সম্ভাব্য প্রাণঘাতী’, ট্রাম্পের মাথার আকৃতির ট্যাবলেট নিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি

‘মানসিক ভারসাম্য হারিয়েছেন মমতা’, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তোপ স্বাস্থ্যমন্ত্রীর

‘রেশনে চাল-গম খারাপ দিলে চুপ থাকবেন না’, গ্রাহকদের প্রতিবাদের বার্তা খাদ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

৪০ বছরেও অদম্য ম্যানুয়েল নয়ার, এক ম্যাচে গড়লেন জোড়া রেকর্ড

মধ্যমগ্রামে নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে মৃত্যু ২ শ্রমিকের, আশঙ্কাজনক ১

হিন্দমোটরে বহুতলের ছাদ থেকে পরে মৃত্যু যুবকের, সামনে এল চাঞ্চল্যকর তথ্য