রাজ্যের সব পুরসভাকেই অর্থ খরচের হিসাব চেয়ে চিঠি ফিরহাদের

রাজ্যের সব পুরসভাকে জরুরি ভিত্তিতে চিঠি দিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। গত ২৭ জানুয়ারি তিনি এই চিঠি পাঠিয়েছেন রাজ্যের সব পুরসভাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চদশ অর্থ কমিশনের অর্থ মঞ্জুরির জন্য চূড়ান্ত পরীক্ষিত হিসেব (অডিটেড অ্যাকাউন্টস) পুরসভার তরফে জমা করা বাধ্যতামূলক। ২০১০-২০১৭ সাল পর্যন্ত, ক্যাগের বকেয়া অনুসন্ধানেরও (অডিট প্যারা) জবাব দিতে হবে জরুরি ভিত্তিতে। এসব পেশ করতে হবে বিধানসভায়। ঠিক এই কথা জানিয়েই রাজ্যের সব পুরসভাকে জরুরি ভিত্তিতে চিঠি দিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)। গত ২৭ জানুয়ারি তিনি এই চিঠি পাঠিয়েছেন রাজ্যের সব পুরসভাকে(Municipalities)। কার্যত তিনি রাজ্যের সব পুরসভা কর্তৃপক্ষকে সরকারি অর্থব্যয়ের হিসেব দাখিলেরই নির্দেশ দিয়েছেন। আর সেটাও অবিলম্বে। রাজ্যের সব পুরসভার চেয়ারম্যান(Chairman) এবং পুরনিগমগুলির মেয়রদের(Mayor) এই চিঠি দিয়েছেন তিনি। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সেই হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।  

আরও পড়ুন অমর্ত্য সেনের বাড়িতে মমতা, নোবেলজয়ীকে জেড প্লাস নিরাপত্তা দিচ্ছে রাজ্য

জানা গিয়েছে, রাজ্যের বেশিরভাগ পুর কর্পোরেশন এবং পুরসভা সরকারি অর্থব্যয়ের হিসেব যথাসময়ে দাখিল করছে না। গত কয়কবছরে কেন্দ্রীয় সংস্থা সিএজি এই অভিযোগ করেছে বারবার। সেই সূত্রেই ফিরহাদ রাজ্যের পুরসভাগুলিকে চিঠি দিয়ে জানিয়েছেন, অধিকাংশ কর্পোরেশন এবং পুরসভা চূড়ান্ত পরীক্ষিত হিসেব দিচ্ছে না। ক্যাগের বকেয়া অনুসন্ধানেরও কোনও তথ্য জমা পড়েনি। অডিট প্যারার জবাবও দিচ্ছে না। কিন্তু এই গাফিলতির কারণে ভবিষ্যতে অর্থবরাদ্দ আটকে যাবে। বহু পুরসভা বছরের পর বছর সরকারি টাকার হিসেব দিচ্ছে না। সেগুলি অগ্রাধিকারের ভিত্তিতেই জমা দিতে হবে। অন্যথায় বন্ধ করে দেওয়া হবে মানুষের নিত্যপরিষেবার সঙ্গে যুক্ত প্রকল্পগুলির টাকা। সেক্ষেত্রে সংশ্লিষ্ট পুরসভাগুলিকেই নাগরিকদের কাছে কৈফিয়ত দিতে হবে। তাই আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট বিভাগীয় কর্তার কাছে সমস্ত বকেয়া হিসেব জমা দিতে হবে। না হলে চরম সঙ্কটে পড়েছেন রাজ্যের কয়েক কোটি মানুষ।

আরও পড়ুন বিশ্বভারতীর উপাচার্যের যোগ্যতা নিয়ে প্রশ্ন মমতার

উল্লেখ্য, রাজ্য সরকারি অফিস ও পুরসভাগুলির খরচের হিসেব পরীক্ষা করে সিএজি। কর্পোরেশন ও পুরসভার খরচ অডিট করে সিএজি’র অধীন সংস্থা এগজামিনার অব লোকাল অ্যাকাউন্টস। প্রতিবছর পুরসভায় গিয়ে তাঁরাই অডিট করে। পুরসভার খরচ-খরচার বেনিয়ম সম্পর্কে ইএলএ প্রশ্ন তোলে। স্থানীয় পুর অফিসারের তাৎক্ষণিক জবাবে সন্তুষ্ট না-হলে ইএলএ বিরূপ রিপোর্ট দেয়। রিপোর্টে উত্থাপিত প্রশ্নগুলিকেই বলা হয় ‘অডিট প্যারা’। পরে পুরসভার থেকে জবাব নিয়ে ডিরেক্টর অব লোকাল বডিজ (ডিএলবি) কিংবা বিভাগীয় প্রধান সচিবকে সেই ‘অডিট প্যারা’ ড্রপ (মীমাংসা) করতে হয়। অন্যদিকে, পুরসভাগুলির পূর্ণাঙ্গ অডিটেড রিপোর্ট না-পেলে কেন্দ্রীয় মন্ত্রক অর্থবরাদ্দ আটকে দেয়।

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

এবার অজয়ের নতুন শত্রু জয়দীপ আহলাওয়াত, প্রকাশ্যে ‘দৃশ্যম ৩’ ট্রেলার

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

চুঁচুড়ায় নার্সিংহোমে চরম অব্যবস্থা, অভিযানে গিয়ে পরিষেবা বন্ধ করল স্বাস্থ্য দফতর

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

পুনরায় চালু হল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকাতা-বাঁকুড়া সরকারি ভলভো বাস পরিষেবা

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA