Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মমতার মত আন্দোলনে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বিজেপির নেই : ফিরহাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষ বিজেপি নেতৃবৃন্দ অবশেষে স্বীকার করতে বাধ্য হলেন ,রাস্তায় নেমে আন্দোলন কিভাবে করতে হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায়-ই দেখিয়েছেন। এ প্রসঙ্গে এদিন ফিরহাদ হাকিম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে সিঙ্গুর(Singur) ,ভাঙ্গর ,নন্দীগ্রাম এর জমি অধিগ্রহণ এর বিরুদ্ধে যেভাবে আন্দোলন করেছেন,সেই আন্দোলন বিজেপি নেতৃবৃন্দ করতে পারেন নি। কারণ বিজেপি নেতৃবৃন্দের কাছে এ ধরনের কোন কিছুই ছিল না। এ ধরনের আন্দোলন করতে গেলে যে ধরনের মানসিকতার দরকার পড়ে তা কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)মধ্যেই ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জননেত্রী হতে গেলে এবং আন্দোলনকে নেতৃত্ব দেওয়ার মতো নেত্রী হতে গেলে গ্রাস রুট লেভেল থেকে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে উঠে আসতে হয়। সেই অভিজ্ঞতা বর্তমান বিজেপি নেতৃবৃন্দের মধ্যে নেই বলে জানালেন, রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)।

আগামী পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে ধরনের উন্নয়ন হয়েছে তাকে সামনে রেখে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে সমস্ত জনকল্যাণমুখী প্রকল্পগুলি বাস্তবায়িত হয়েছে,তাকে সামনে রেখেই পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ে নামবে তৃণমূল কংগ্রেস, বলে জানালেন ফিরহাদ। হুগলি জেলার যুবনেতা কুন্তল ঘোষ চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছেন। এ প্রসঙ্গে ফিরহাদ বলেন, কুন্তলকে তিনি চেনেন না। কে কুন্তল তাও জানেন না।এস পি মুখার্জি রোড(S.P.Mukherjee Road) সহ-সংলগ্ন অঞ্চলে যে যে স্থানে পাইপে লিকেজ হয়েছে সেখানে জ্যাকেটিং এর কাজ চলছে। সকাল দশটা পর্যন্ত কলকাতা পৌরসভার(KMC) পক্ষ থেকে জল সরবরাহ স্বাভাবিক রাখা ছিল। আশা করা যায় আজ সন্ধ্যার মধ্যেই এই পুরো কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবং জল সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।

যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। জানালেন মেয়র ফিরহাদ হাকিম।মিড ডে মিল নিয়ে যে সমস্ত অভিযোগ আসছে তা সংশ্লিষ্ট এলাকার স্কুলগুলির অপদার্থ তার জন্যই হচ্ছে। এই অপদার্থ তার পিছনে যে লোকগুলি রয়েছে যারা দায় দায়িত্বহীন তাদেরকে তাড়ানোর প্রয়োজন রয়েছে। এরা অপদার্থ তার জন্য স্কুলের ছোট ছোট শিশুরা সাফার করছে বলে জানালেন ফিরহাদ।যে বা যারা ট্রেনে পাথর ছুড়ছে জাতীয় সম্পত্তির ক্ষতি করছে তারা নিজেরাই জানেনা তারা কতটা দেশের ক্ষতি করছে। এদেরকে দ্রুত কঠোর হাতে দমন করতে হবে। প্রশাসনকে আরো একটিভ হয়ে এই ধরনের দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। জাতীয় সম্পত্তি নষ্ট করা কোনভাবেই মেনে নেওয়া যায় না বলে জানান রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের