‘বাচ্চা ছেলেমেয়ে’, জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার বার্তা ফিরহাদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছে জুনিয়র চিকিৎসকেরা। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চিকিৎসকেরা বৈঠকে বসেছিল। এরপরেই তারা স্পষ্টভাবে জানিয়ে দেয়, যতক্ষণ না মুখ্যমন্ত্রীর অর্ডারের বাস্তবায়ন হবে ততক্ষণ কর্মবিরতি উঠছে না।  একথায় সুপ্রিম কোর্টের নির্দেশ  অমান্য করেই কর্মবিরতি চালিয়ে যাচ্ছিল জুনিয়র চিকিৎসকেরা। এই আবহে মঙ্গলবার মেয়র ফিরহাদ জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি তিনি সরব হন।

মেয়র বলেন, ‘জুনিয়র চিকিৎসকরা বাচ্চা ছেলেমেয়ে। কর্তব্য মেনে ফিরে আসা উচিত কাজে। মুখ্যমন্ত্রী সোমবার জুনিয়র ডাক্তারদের ডেকে সুবিধা- অসুবিধা শুনেছেন। আলোচনার মধ্যে দিয়ে সমাধান করতে হবে। সরকারের প্রধান যখন কোনও কথা বলেন, তখন সেটাই অর্ডার। তবে এখন চিকিৎসকেরা আন্দোলন চালিয়ে যাচ্ছে এটা দুর্ভাগ্য।‘

উল্লেখ্য, গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে কলকাতা পুলিশের সিপি, ডিসি নর্থ, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানো হবে। ইতিমধ্যে তাদেরকে সরানো হয়েছে। অন্যদিকে  মঙ্গলবার সুপ্রিম কোর্ট জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার কথা বলেছে। আন্দোলনকারীদের  আইনজীবী ইন্দিরা জয়সিং এদিন শীর্ষ আদালতে জানান, জেনারেল বডি মিটিংয়ের পরেই কাজে যোগদানের সময় ও দিনক্ষণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে । তবে কবে থেকে ফের কাজে ফিরবেন জুনিয়র চিকিৎসকেরা তা এখন জানা যায়নি।

মরক্কোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন ফাতিমা জাহরা মানসুরি, চেনেন তাঁকে?

মেকআপ ব্রাশ দীর্ঘদিন ভাল রাখতে মেনে চলুন এই ৬টি সহজ উপায়

পুজোর ছুটিতে চলে যান ‘বেলতার’, মন ভরে দেখে নিন চা-বাগানে ঘেরা অচেনা জায়গা

পর পর দুই রাউন্ড গুলি! হাসপাতালে মৃত্যু শিবসেনা নেতার, থানেতে চাঞ্চল্য

বৃষ্টির দাপট কাটতেই দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ, সঙ্গী ভ্যাপসা গরম! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

Asian Games 2026: চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনার পদক জিতল ভারতের মেয়েরা

5G ব্যবহারকারীদের জন্য মাত্র ৫১ টাকায় দারুণ সুযোগ দিচ্ছে Jio

আমেরিকায় যাওয়ার পথে একই পরিবারের তিন ভারতীয় নিখোঁজ, কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার