মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিচ্ছেন ফিরহাদ হাকিম। অনাস্থা আসার আগেই স্বেচ্ছায় কলকাতা পুরসভার মেয়র পদ ছাড়ছেন তিনি। বুধবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মেয়র পদ থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ করেন ফিরহাদ। প্রথমে তাতে রাজি না হলেও পরে ফিরহাদকে ইস্তফা দেওয়ার অনুমতি দেন। তাৎপর্যপূর্ণভাবে যেদিন তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন, সেদিনই কার্যত ভেঙে দু’ভাগ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে রাজনৈতিক মহলে এই ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

দলীয় সূত্রে খবর, ফিরহাদ হাকিমের পদত্যাগপত্র ইতিমধ্যেই গ্রহণ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে বেলেঘাটার  তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ জানান, ‘ফিরহাদ হাকিম আমাদের দলনেত্রীর কাছে বারবার ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। শেষের দিন আমিও ছিলাম। কথাও হয়। তিনি বলেন যা পরিস্থিতি তাতে কাজ করা যাচ্ছে না।’ শেষ পর্যন্ত ফিরহাদের ইচ্ছাকে মর্যাদা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। 

আরও পড়ুন: মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে কলকাতায়  ভরাডুবি ঘটেছে তৃণমূল কংগ্রেসের। শহরের এগারোটি বিধানসভা আসনের মধ্যে মাত্র ৬ টি আসনে জয় পায় বিজেপি। বাকি ৫ টি আসনে জয়ী হন তৃণমূল প্রার্থীরা। ভবানীপুর আসনে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার ওয়ার্ড ভিত্তিক ফলাফলেও তৃণমূলকে পিছিয়ে এগিয়ে রয়েছে বিজেপি। সূত্রের খবর, বিধানসভায় বিদ্রোহ ঘটানো তৃণমূলের বিধায়ক সন্দীপন সাহা ও জাভেদ খানের নেতৃত্বে মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অনাস্থা আনার তোড়জোড় শুরু হয়েছিল। আর সেই খবর পেয়েই সসম্মানে মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ফিরহাদ।

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ

অজান্তে নর্দমায় পা, পাঁকে তলিয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য লিলুয়ায়

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও

৬১-তে তৃতীয় বিয়ে, আগামী মাসেই প্রেমিকা গৌরীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন আমির

শ্লীলতাহানি ও ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার