Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টিম কর্পোরেশনের একটাই শপথ, মানুষের সেবা করতে হবে: ফিরহাদ হাকিম

কলকাতা পুরসভার অষ্টম পুরবোর্ডের নবমতম মেয়র হিসেবে শপথ নিয়েছেন ফিরহাদ হাকিম। মেয়র হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করলেন ফিরহাদ হাকিম।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভার অষ্টম পুরবোর্ডের নবমতম মেয়র হিসেবে শপথ নিয়েছেন ফিরহাদ হাকিম। মেয়র হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করলেন ফিরহাদ হাকিম। সঙ্গে রয়েছেন মেয়র পারিষদরা। শপথ নেওয়ার পরই মেয়র ফিরহাদ হাকিম জানান, লক্ষ্য একটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাশা পূরণ করা। তাঁর নেতৃত্বেই ও দেখানো পথে চলবে কলকাতা পুরসভা। ফিরহাদ বলেছেন, ‘অনেক প্রত্যাশা নিয়ে এই বোর্ড মনোনীত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমাদের অর্থাৎ টিম কর্পোরেশনের একটাই শপথ, মানুষের সেবা করতে হবে। কলকাতাকে বিশ্বের সেরা শহরে পরিণত করতে হবে। প্রত্যাশা পূরণ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। যাতে এই বোর্ড দেখিয়ে কলকাতার মানুষ বলেন, এটাই সর্বকালের সেরা পুরবোর্ড।’

উন্নয়নের ধারা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ ফিরহাদ হাকিম। শপথ নিয়েই তিনি জানিয়েছেন, ‘সফল কাউন্সিলর হওয়ার একটাই মন্ত্র, যখন ডাকি তখন পাই। এটা করতে পারলে সফল কাউন্সিলর হবেন। সকলের কাছে করজোড়ে অনুরোধ, মানুষ সবসময় ডাকলে হাজির হতে হবে। নিজ-নিজ ওয়ার্ডের দায়িত্ব নিতে হবে সকলকে। জানি অর্থের একটা সমস্যা রয়েছে। তবু কথায় আছে, ইচ্ছে থাকলে উপায় হয়। মুখ্যমন্ত্রী বারবার অহংকার কমাতে বলেছেন। আমরা কেউ হোমরা চোমরা নই। আমরা সকলে সেবক। আমি কলকাতার প্রধান সেবক।’ মঙ্গলবার শপথ নিয়ে মেয়র পারিষদদের সঙ্গে নিজের ঘরে যাওয়ার আগে নেতাজি সহ সমস্ত মনীষীদের মূর্তিতে মাল্যদান করেন ফিরহাদ হাকিম।

এরপরেই মেয়র পারিষদদের মধ্যে দফতর বন্টন করা হবে বলে জানা গিয়েছে। সেই সংক্রান্ত বৈঠক শুরু হয়েছে মেয়র ফিরহাদ হাকিমের ঘরে।

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের