এগিয়ে আসছে সিত্রাং, বিপজ্জনক বাড়ি ছাড়ার নির্দেশ দিলেন ফিরহাদ

এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সমস্ত বিপজ্জনক বাড়ি ফাঁকা করতে হবে। ওই বাড়ির বাসিন্দাদের সরিয়ে কমিউনিটি হলে রাখতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিত্রাং (SITRANG) মোকাবিলায় তৎপর প্রশাসন। কী ভাবে হবে ঘূর্নিঝড়ের মোকাবিলা, তা নিয়ে কলকাতা পুরনিগমে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন মেয়র ফিরহাদ হাকিম। এই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার সমস্ত বিভাগের আধিকারিক ও কর্তারা। গতকাল কালীপুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMTA BANERJEE) ফিরহাদ হাকিমকে (FIRHAD HAKIM) নির্দেশ দিয়েছিলেন, দুর্যোগ ঠেকাতে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়ার। তারপরেই আজ বৈঠক করেন ফিরহাদ হাকিম। এদিন তিনি বলেন, গঙ্গার ঘাটেও প্রস্তুত থাকবে গাড়ি। জানা গিয়েছে, বিভিন্ন ডিজিকে বন্টন করা হয়েছে বিশেষ বিশেষ দায়িত্ব।

এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সমস্ত বিপজ্জনক বাড়ি ফাঁকা করতে হবে। ওই বাড়ির বাসিন্দাদের সরিয়ে কমিউনিটি হলে রাখতে হবে। ফিরহাদ এদিন বলেন, কমিউনিটি হলেও যেন পর্যাপ্ত পরিষেবা থাকে। সেই সঙ্গে প্রয়োজন পড়লে সকলের জন্য খাবারের ব্যবস্থা করারও নির্দেশ দেন তিনি। তাঁর নির্দেশ, এই ব্যাপারে সক্রিয় ভাবে এগিয়ে আসতে হবে স্থানীয় জনপ্রতিনিধিদের।  ফিরহাদ হাকিম এদিন সিইএসসিকে নির্দেশ দেন, যেই সমস্ত এলাকায় বিদ্যুৎ চুরির পবণতা দেখা যায়, সেই সমস্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। না হলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।  মেয়র এদিন বলেন, জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা যাতে না ঘটে সেই কারণে তৎপর থাকবে প্রশাসন। জল জমতে দেওয়া হবে না। খুলে রাখা হবে সমস্ত পাম্পিং স্টেশন।

পুরনিগম সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই এই নির্দেশ পৌঁছে গিয়েছে সমস্ত বরো অফিসে। জানা গিয়েছে, খুলে রাখা হবে সমস্ত কমিউনিটি হল। সতর্ক থাকবেন এলাকার ওসিরা। শুধু তাই নয়, বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে। উল্লেখ্য, ইতিমধ্যেই বাতিল করা হয়েছে পুরনিগমের সমস্ত কর্তা এবং কর্মীদের ছুটি।

এই সংক্রান্ত আরও খবর পড়ুন: https://www.live.eimuhurte.com/state/how-kakdwip-https://www.live.eimuhurte.com/wp-content/uploads/2021/11/কালীমন্দির-১.jpgistration-tackle-sitrang/ 

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩