যার বিরুদ্ধে মহিলা শ্লীলতাহানির অভিযোগ,তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রীকে বয়কট করার কথা বলছেন: ফিরহাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যপালকে পাল্টা আক্রমণ করলেন মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম। শুক্রবার যতীন্দ্রনাথ দাসের মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানে কেওড়াতলা মহাশ্মশানে তার মূর্তিতে মাল্যদান করার পর রাজ্যপালকে(Govonor) তীব্র আক্রমণ করেন মেয়র ফিরহাদ হাকিম। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের মুখ্যমন্ত্রীকে সামাজিক মাধ্যমে বয়কট করার মন্তব্য প্রসঙ্গে মেয়র বলেন, চোরের মায়ের বড় গলা। যার বিরুদ্ধে মহিলা শীলতাহানির অভিযোগে এফ আই আর হয়েছে,তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রীকে(CM) বয়কট করার কথা বলছেন। আসলে মহিলারা রাজ ভবনে যেতে ভয় পায়। যতদিন মোদী সরকার আছে ততদিনই তিনি নিরাপদে আছেন।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে যারা পোস্ট করছেন, তাদের বাড়ির সামনে তৃণমূল কর্মীরা অবস্থান করছেন। এই বিষয়ে ফিরহাদ হাকিম জানান কারোর চরিত্র হরণ করা উচিত নয়। অমিত মালভ্য নেতৃত্বে যারা চরিত্র হরণ করার চেষ্টা করছে,সেটা মানুষ বুজতে পেরেছে। তাই এখনও মুখ থুবড়ে পড়েছে। চরিত্র হরণ করে রাজনীতিতে বাঁচা যায় না। যারা চরিত্র হরণ করছে তাদেরকে ভগবান ক্ষমা করে দিক বলেন মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী পদত্যাগ করার বিষয়ে ফিরহাদ হাকিম(Firhad Hakim) বলেন মমতা ব্যানার্জি(Mamata Banerjee) ত্যাগের রাজনীতি করেছেন। এখনকার রাজনীতি দমন পীড়নের রাজনীতি। সারা বিশ্ব জুড়ে একটা অস্থিরতা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় টানা ২৬ দিন অনশন করেছিলেন। আর এখন দমন পীড়নের রাজনীতি হচ্ছে ।

মোদী সরকার গত দুবার শাসনের সময় দমন পীড়নের রাজনীতি করেছেন। তবে এখন বিচারের বাণী আর নীরবে কাঁদছে না। কারণ এখন বিরোধীরা বিচার পাচ্ছেন। বিচার ব্যবস্থা সেটা উপব্ধি করছেন। তাই সিবিআই -এর পর ইডি(ED) কেসেও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন পেয়েছেন। বিরোধীদের বিরুদ্ধে সিবিআই আর ইডি যে সমস্ত কেস করেছে সেটা কোনো দিনই তারা প্রমাণ করতে পারবে না। তবে কেন যে তারা নিজেদের ক্রিডেন্টিয়াল নষ্ট করছে জানি না। নিজেদের প্রভুকে খুশি করার জন্য তারা এই সব করছে বলে সিবিআই এবং ইডির বিরুদ্ধে অভিযোগ করেন মেয়র ফিরহাদ হাকিম।

৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

মুখ ঢেকে কথা বলার মাশুল! দুই ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের