Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আমৃত্যু দিদির বিশ্বাসের মর্যাদা রেখে কাজ করব,’ মেয়র হয়ে বললেন ফিরহাদ

কাঁধে গুরুদায়িত্ব ছিল, তা পূরণ করেছেন মাথা ঠাণ্ডা রেখে। গত ১৯ তারিখ ছিল পরীক্ষা ও ২১ তারিখ ফলাফল

Share:

নিজস্ব প্রতিনিধি: কাঁধে গুরুদায়িত্ব ছিল, তা পূরণ করেছেন মাথা ঠাণ্ডা রেখে। গত ১৯ তারিখ ছিল পরীক্ষা ও ২১ তারিখ ফলাফল। তৃণমূল ঝড়ে কলকাতা পুরসভায় কার্যত খড়কুটোর মত উড়ে গিয়েছে বিরোধীরা। ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে ১৩৪ টিতে জয় পেয়েছে তৃণমূল। মানুষের রায়ে কাজের চাপ বেড়েছে, প্রত্যাশা বাড়বে অনেক, আগেই জানিয়েছিলেন ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার তৃণমূল নেত্রীর ঘোষণার পর কলকাতা পুরসভার দলীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন ফিরহাদ হাকিম। অর্থাৎ আগামী পাঁচবছরের জন্য কলকাতার পরবর্তী মেয়র ফিরহাদই।

পুনরায় সেই পদ পাওয়ার পর ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা তাঁর নির্দেশ পালন করব। এটাই আমি করে যাব। আমৃত্যু সেই কাজ করব আমি। আমরা নির্বাচনের আগে যে ম্যানিফেস্টো প্রকাশ করেছিলাম তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। যারা মেয়র পারিষদ হয়েছেন সবাই আমার দলের লোক, সতীর্থ।
সবাইকে নিয়েই কাজ করব, সবাই আমার পার্টির সহকর্মী। দিদিকে প্রণাম করলাম। উনি বললেন, ভাল করে কাজ করো।’ কলকাতা পুরসভার মেয়র পদে শোভনের ইস্তফা দেওয়ার পর মাঝপথেই হাল ধরতে হয় ফিরহাদ হাকিমকে। সম্মানজনক ও গুরুত্বপূর্ণ এই পদে ফিরহাদের নিয়োগ নিয়ে নাক তোলে কিছু বিদ্দ্বজনেরা। কিন্তু কাজের মাধ্যমেই সমস্ত সমালোচনার জবাব দেন ফিরহাদ। বিশেষ করে করোনা কালে ও আমফান-যশের মত ঘূর্ণিঝড়ে রাস্তায় নেমে কাজ করে মেয়র হিসেবে কলকাতাবাসীর কাছে গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেন ফিরহাদ হাকিম। তাই ববিতেই আস্থা রেখে ফের মেয়র পদে বসানো হয়েছে তাঁকে।

পুনরায় কলকাতা পুরসভার চেয়ারপার্সন হয়েছেন ডবল হ্যাটট্রিক করা মালা রায়কে। সেই বিষয়ে মালা রায় জানিয়েছেন, ‘গত পাঁচ বছরে যা অভিজ্ঞতা ছিল সেটাই কাজে লাগাব। বিরোধীদের যে ভূমিকা রয়েছে তাতে আমরা মর্যাদা দিয়েছি। বিরোধীরা যাতে বলতে পারে, বক্তব্য রাখতে পারে, সেটা আমাকে দেখতে হবে। কলকাতা পুরসভায় নিরপেক্ষতা বজায় রেখেই কাজ করব।’

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি