মহিলাদের কখনই অসম্মান করিনি, কোনও দিন করবও না, রেখা বিতর্কে বললেন ফিরহাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: আমি কোনও নারীকে অসম্মান করিনি। কোনও দিন করব না। আমি যা বলেছি তার ভুল ব্যাখ্যা করেছে মিডিয়ার একাংশ। আমি রেখা পাত্রকে ‘ভদ্রমহিলা’ বলে সম্বোধন করেছি। বিজেপি হেরেছে বলেই আমি বিজেপিকে হেরো মাল বলেছি। আমি নারী জাতিকে অসম্মান করতে পারি না। কারণ আমার নেত্রী একজন মহিলা। আমার তিনটে মেয়ে নারী ,আমার নাতনিও নারী। তার পরে যদি কারও খারাপ লেগে থাকে তার জন্য আমি দুঃখিত। রেখা পাত্র বিতর্কে মুখ খুলে বললেন মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম। বিরোধীরা অভিযোগ তুলেছিল যে শুধু রেখা নন, সন্দেশখালি সমস্ত মহিলারা অপমানিত হয়েছেন, ফিরহাদ হাকিমের মন্তব্যে। সেই অভিযোগ উড়িয়ে দিয়ে বিরোধীদের যোগ্য জবাব দেন কলকাতার মেয়র। 

তিনি বলেন নারীদের আমি মাতৃ রূপে দেখি ,’হেরে ভূত হেরে মাল’ ইত্যাদি শব্দ বন্ধ গুলি ভোট প্রার্থীদের উদ্দেশ্যে বিশেষত বিজেপির উদ্দেশ্যে বলা ।কোন মহিলাকে নিয়ে এসব আমি বলিনি ।বরং রেখা পাত্রকে আমি ‘ভদ্রমহিলা’ বলেই সম্বোধন করেছিলাম। তবে তিনিই নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে বলেন আমার কথায় যদি ওনার খারাপ লেগে থাকে আমি অত্যন্ত দুঃখিত। কোন নারীকেও অসম্মান করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনা। আমার নেত্রী নারী মা নারী শ্রী কন্যা নাতনিরাও নারী। নারীদের সম্মান করি বলেই বাংলায় আমরা দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো ,সরস্বতী পুজো করি। নারীদের অসম্মান করার কোন সংস্কৃতিই আমাদের নেই। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, হাড়োয়া(Haroa) উপর নির্বাচনে প্রচারে গিয়ে সন্দেশখালি প্রসঙ্গে শ্রীরাধ হাকিম বলেছিলেন সন্দেশখালিকে কলঙ্কিত করেছে বিজেপি সন্দেশকালীন মানুষের নামে কুৎসা লুটিয়েছে দেশের কাছে সন্দেশখালি নিয়ে ভুল বার্তা দিয়েছে। এখানকার মেয়েদের বদনাম হয়েছে। কিছুদিন আগে আমার সন্দেশখালির(Sandeshkhali) এক বন্ধুর মেয়ে বিয়ে ঠিক হয়েছিল ক্যানিংয়ে।

কিন্তু ছেলের বাড়ি থেকে বিয়ে ভেঙে দিয়েছে বলেছে সন্দেশখালি থেকে মেয়ে আনলে পাড়ার লোক বলবে সে মেয়ে পবিত্র নয়। ওই সভা থেকে ফিরহাদ হাকিম প্রধানমন্ত্রীকেও রাজনৈতিক নিশানা করেছিলেন। এরই প্রতিবাদে বৃহস্পতিবার রেখা পাত্রের(Rekha Patra) নেতৃত্বে সন্দেশখালিতে বিজেপি মহিলা কর্মীরা বিক্ষোভ মিছিল করে। মহিলারা মিছিল করে থানায় যায়। মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কুরুচিকর ভাষা ব্যবহার করার অভিযোগ আনা হয়। ফিরহাদ হাকিমের পদত্যাগ দাবি করা হয়। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে রেখা পাত্র পেয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছিল বিজেপি। তৃণমূল কংগ্রেসের হাজী নুরুল ইসলাম এর কাছে কয়েক লক্ষ ভোটে হেরে গিয়েছিলেন রেখা পাত্র। সম্প্রতি হাজী নুরুল ইসলামের জীবনাবসান ঘটেছে। সাংসদ হওয়ার আগে তিনি হাড়োয়ার বিধায়ক ছিলেন। তার শূন্যস্থান পূরণের জন্য সেখানে উপনির্বাচন হচ্ছে সেখানেই প্রচারে গিয়ে  ফিরহাদ হাকিমের মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়। কিন্তু প্রকাশ্যে মন্ত্রী ফিরহাদ হাকিম দুঃখ প্রকাশ করে শুক্রবার সেই বিতর্কের ইতি ঘটালেন।

কর্মক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণ করতে হবে, সংসারে খরচ বাড়বে, রাস্তাঘাটে বাইক আস্তে চালান

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের