বাড়ছে না বাসভাড়া, বৈঠকের শেষে জানালেন পরিবহনমন্ত্রী

হু হু করে বাড়ছে ডিজেলের দাম। ক্রমশ উর্দ্ধমুখী পেট্রলের দামও। এই মর্মে বাস ভাড়া বাড়ানো নিয়ে বারবার রাজ্যের কাছে আবেদন জানান হয় বাস মালিকদের তরফে

Share:

নিজস্ব প্রতিনিধি:  হু হু করে বাড়ছে ডিজেলের দাম। ক্রমশ উর্দ্ধমুখী পেট্রলের দামও। এই মর্মে বাস ভাড়া বাড়ানো নিয়ে বারবার রাজ্যের কাছে আবেদন জানান হয় বাস মালিকদের তরফে। কিন্তু আপাতত বাসভাড়া বাড়ানো হবে না বলে বাস মালিকদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।বুধবার বাস ভাড়া বাড়ানোর দাবিতে বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসেন ফিরহাদ হাকিম। ডিজেলের দাম যা দাঁড়িয়েছে তাতে বাস চালাতে পারছেন না বাস মালিকরা। রাস্তায় কমছে বেসরকারি বাসের পরিমাণ। তাই বাস ভাড়া বাড়াতে আর্জি জানালেও মন গলেনি সরকারের। তবে বাস মালিকদের আশ্বস্ত করা হয়েছে, যে এবার থেকে সিএনজি ও ব্যাটারিচালিত বাস ব্যবহারে জোর দেওয়া হবে। যাতে এই জ্বালানি যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় ও লাভের মুখ দেখে বাস মালিকরা।

বাসমালিকদের সংগঠনের পক্ষ থেকে বৈঠকের পর জানানো হয়, সামান্য অনুদান নিয়ে গাড়ি চালাচ্ছি। ৭ টাকা বাসভাড়া নিয়ে ১০০ টাকার ওপর ডিজেলে বাস চালানো সম্ভব নয়। মন্ত্রীও গোটা বিষয়টি নিয়ে চিন্তিত, সরকারের সঙ্গে ফের বিষয়টি নিয়ে আলোচনা হবে। তারপরই আমরা কিছু জানাতে পারব। আগামী ১৭ নভেম্বর ফের ভাড়া বাড়ানো নিয়ে বৈঠকে বসতে চলেছেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।

বুধবারের বৈঠক শেষে ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘কেন্দ্র তেলের দাম বাড়াচ্ছে আর তার পাল্টা বাসের ভাড়া বাড়ানো হচ্ছে, এটা করলে সাধারণ মানুষ মাঝপথে পেষিত হবে। তাই পরিবর্ত রাস্তা খুঁজে বের করতে হবে। বাসমালিকদের সমস্যা হচ্ছে জানি। তাই ভাড়া বাড়ানোর কথা না ভেবে চিন্তা ভাবনা চলছে কীভাবে বিকল্প রাস্তা বের করা যায়। এই তেলের দামে কখনই বাস চলতে পারে না, আমরাও ভর্তুকি দিয়ে বাস চালাচ্ছি। তবে বাসমালিকদের সমস্যা মেটাতে বিকল্প খোঁজা হচ্ছে। যদি তেমনটা হয় তাহলে গোটা দেশকে রাস্তা দেখাবে বাংলা।’

বিরিয়ানিতে মেশানো হচ্ছে বিষাক্ত রং, দুধে ভাসছে মাছি, হুগলি জুড়ে অভিযান খাদ্য দফতরের

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে মৃত ১১

শাবককে বাঁচাতে গিয়ে চা বাগানের জলাশয়ে পড়ে গেল মা হাতি, তারপর যা ঘটল..

টানা বৃষ্টির জেরে গোঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, মন্দিরে আশ্রয় বৃদ্ধ দম্পতির

‘গলা টিপে মারতে চেয়েছিল’, চিকিৎসক স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্ত্রীর

DMK শাসনাধীনে শিক্ষক-কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

স্কুলের ট্যাঙ্কে মরা পাখি! সেই জলেই পড়ুয়াদের মিড ডে মিল, চাঞ্চল্য ক্যানিংয়ে

রুক্মিনীর মুকুটে নয়া পালক! ‘সমুক’-এ অক্ষয় কুমারের নায়িকা হতে চলেছেন অভিনেত্রী

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

একজন পড়ুয়াকে নিয়ে চলছে সরকারি স্কুল! প্রতিদিন ক্লাসের পাশাপাশি দেওয়া হয় মিড-ডে মিলও

ইস্তাম্বুলের কাছে দুই জাহাজের ভয়াবহ সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক

আত্মহত্যার চেষ্টা কার্গিল যুদ্ধে অংশ নেওয়া প্রাক্তন সেনা কর্তার, কেন এহেন পদক্ষেপ?