শান্তিপূর্ণ ভোট চলছে, অশান্তির খবর নেই জানালেন ফিরহাদ

রবিবার সকাল থেকেই রাজ্যের ২০ জেলার ১০৮ পুরসভায় ভোটগ্রহণ চলছে। মোটের উপর শান্তিপূর্ণই ভোটগ্রহণ চলছে রাজ্যজুড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার সকাল থেকেই রাজ্যের ২০ জেলার ১০৮ পুরসভায় ভোটগ্রহণ চলছে। মোটের উপর শান্তিপূর্ণই ভোটগ্রহণ চলছে রাজ্যজুড়ে। যদিও বিরোধীদের অভিযোগ অশান্তি ও অগণতান্ত্রিক পরিবেশে ভোট হচ্ছে। যদিও বিরোধীদের সমস্ত অভিযোগ খারিজ করে ভোট শান্তিপূর্ণ হচ্ছে বলেই স্পষ্ট জানালেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম।

তিনি বলেছেন, ‘সকাল থেকে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। কোথাও কোনও সন্ত্রাস বুথ দখল, হুমকি কিছুই হয়নি। কিছু সংবাদমাধ্যম বিষয়টিকে অতিরঞ্জিত করে দেখাতে গিয়ে উত্তেজনা ছড়াচ্ছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বুথের এজেন্ট দিতে হয়। বিরোধীরা অনেক বুথে এজেন্ট দিতেই পারেনি। তবুও ইচ্ছে করে অশান্তি সৃষ্টি করে শিরোনামে আসার চেষ্টা করছে তারা। দলীয় কর্মীদের শান্ত ও সংযত থাকার পরামর্শ দিয়েছেন ফিরহাদ।’ ভোট শান্তিপূর্ণ হয়েছে বলে পুলিশকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।

সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ জানিয়েছিলেন, ‘১০৮টি পুরসভার এত ভোটারদের নিয়ে যে বিপুল নিরাপত্তায় ভোটগ্রহণ চলছে তা প্রশংসার যোগ্য৷ কিছু কিছু ক্ষেত্রে বিজেপি পরিস্থিতি জটিল করার চেষ্টা করেছে। বিজেপি ইতিমধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। তৃণমূলের সঙ্গে রাজনৈতিকভাবে পেরে উঠছে না। আগেই বুঝে গিয়েছিল। এবারের ভোটে একটি আসনও তারা পাবে না। তাই অশান্তি তৈরি করে সংবাদমাধ্যমের আলোতে থাকার চেষ্টা করেছেন বিজেপি নেতারা।’

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়