নিরাপদে শহরে ফিরলেন মদিনায় আটকে থাকা ফিরহাদের স্ত্রী-মেয়ে-নাতনি

Share:

নিজস্ব প্রতিনিধি: দোলের দিন নিরাপদেই শহরে ফিরলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের(Firhad Hakim) স্ত্রী মেয়ে ও নাতনি। মদিনাতে তারা আটকে ছিলেন।মঙ্গলবার দোলের দিন তাঁরা কলকাতায় ফিরে আসেন। পশ্চিম এশিয়ায় একাধিক দেশে আটকে রয়েছেন বহু বাঙালি। আতঙ্কে অনেকেই বাড়ি বদল করছেন দুবাইয়ে বন্দরের কাছে থাকা বাড়ি গুলিতে পরপর হামলা হচ্ছে। হামলার পাল্টা হামলায় ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের সংঘাত তুঙ্গে। তেহেরান থেকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে ভারতীয় ছাত্রদের।

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে মদিনায় গিয়ে আটকে পড়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের স্ত্রী, মেয়ে ও নাতনি। গত রবিবার (১ মার্চ) সোশ্যাল মিডিয়ায় লাইভ করে মদিনায় আটকে পড়ার কথা জানিয়েছিলেন ফিরহাদ-কন্যা প্রিয়দর্শিনী হাকিম। তিনি জানান, প্রথমবার মদিনায় গিয়েছিলেন তাঁরা। নামাজ পড়ার পরেই ইরানে আমেরিকা-ইজরায়েলের হামলা এবং বদলা হিসাবে সৌদিতে ইরানের হামলার কথা জানতে পারেন। তবে তিনি জানিয়েছিলেন, ‘আটকে পড়লেও মদিনায় তাঁদের অভিজ্ঞতা সুখকর। বিভিন্ন ভাষাভাষীর মানুষ এক জায়গায় জড়ো হয়েছেন। একে অপরের ভাষা না বুঝতে পারলেও সাহায্য করতে এগিয়ে আসছেন। সকলেই পরোপকারী।’ পবিত্র রমজানের সময়ে ইসলামিক দেশের উপর এই ধরনের আঘাতের তীব্র নিন্দাও করেছেন তিনি।

ইরান বনাম আমেরিকা-ইজরায়েল যুদ্ধের জেরে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায়  সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আটকে পড়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং তাঁর ছেলে ইউভান, অভিনেত্রী সোনাল চৌহান, ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুরাও। তবে ফের সীমিত সংখ্যক বিমান পরিষেবা চালু হওয়ায় সকলেই নিরাপদে দেশে ফিরতে শুরু করেছেন।

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মঙ্গলবার দোহায় ইরান-মার্কিন বৈঠক হচ্ছে না, মধ্যপ্রাচ্যে শান্তি অধরাই?

ঘি এবার ঠোঁটের সুরক্ষায়! জানেন ফাটা ঠোঁট সারাতে জনপ্রিয় হচ্ছে ‘ঘি লিপ বাম’

চুল পড়া বাড়ছে? নারকেলের দুধ দিয়ে ঘরেই বানিয়ে নিন ৫টি সহজ হেয়ার কেয়ার প্যাক

মঙ্গলবার থেকেই নিস্ক্রিয় হচ্ছে mAadhaar App, নয়া অ্যাপ ডাউনলোড করে নিন

রক্ষকই ভক্ষক! রাতের অন্ধকারে কলেজ ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

ধর্মতলায় মাপজোক করতে গিয়ে ফেঁসে গেলেন কুণাল ঘোষরা, দায়ের এফআইআর

বদলে গেল ‘দাদাগিরি’র সঞ্চালক, নতুন সফর শুরুর আগে সৌরভের সঙ্গে কী কথা হয়েছে দেবের?

‘তারাতলা কাণ্ডে প্রমাণ থাকলে মমতা-ফিরহাদের বিরুদ্ধেও ব্যবস্থা’, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

‘বাংলার রাজনীতিতে দুর্বৃত্তায়ন শুরু বাম জমানায়’, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু

রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় ধৃতদের হয়ে লড়বেন না কোনও আইনজীবী

অপেক্ষার অবসান! জুলাই থেকেই অশোকনগরে পাতাল থেকে উঠবে তরল সোনা?

আজ রাতে জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই ৫টি কাজ করুন, ধনসম্পদ ঢেলে দেবেন মা লক্ষ্মী

জার্মানিতে বন্দুকবাজদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল ৫ জনের