মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

Share:

নিজস্ব প্রতিনিধি:  হড়পা বানে বিপর্যস্ত নেপাল। নিখোঁজ শতাধিক। এর মধ্যেই সামনে এসেছে বড় খবর। নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ কলকাতার ৩২ জন । জানা গিয়েছে, নিখোঁজ ব্যক্তিরা একটি পর্যটক সংস্থার সঙ্গে বেড়াতে গিয়েছিলেন মানস সরবোরে। হড়পা বান আছড়ে পরার পর থেকে তাঁদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। তারপর থেকেই উৎকণ্ঠায় রয়েছে পরিবারের সদস্যরা।  

জানা গিয়েছে, বুধবার (২৬ অগস্ট) সকালে নেপাল-তিব্বত সীমান্ত পেরিয়ে তাঁদের তিব্বতে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ভয়াবহ হড়পা বান বিপর্যয়ের পর দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জানা গিয়েছে, নিখোঁজদের মধ্যে ৩০ জন পর্যটক এবং দু’জন ভ্রমণ সংস্থার কর্মী রয়েছেন। দলের এক পর্যটক মানস সরোবর দর্শনের জন্য আমেরিকা থেকে  এসেছিলেন। তবে তিনি ভারতীয় নাগরিক। 

আরও পড়ুন: ‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

ভ্রমণ সংস্থার পক্ষ থেকে দিব্যজ্যোতি বসু জানান, গত ২১ অগস্ট কলকাতা থেকে যাত্রা শুরু করে দলটি। পরের দিন, অর্থাৎ ২২ অগস্ট তাঁরা নেপালে পৌঁছন। মঙ্গলবার পর্যন্ত সবকিছু স্বাভাবিকই ছিল। ওই দিন দলটি কাঠমান্ডুতে ছিল এবং সেখান থেকে ছবি ও ভিডিয়োও পাঠানো হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, বুধবার সকালে নেপাল-তিব্বত সীমান্ত পেরোনোর কথা ছিল তাঁদের। সকাল সাড়ে ৮টা নাগাদ দলের সদস্যরা অভিবাসন দফতরে উপস্থিত ছিলেন বলেও জানা গিয়েছে। কিন্তু এরপরই আচমকা তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হড়পা বান ও প্রবল প্রাকৃতিক দুর্যোগের খবর সামনে আসার পর উদ্বেগ আরও বেড়েছে। দলের কোনও সদস্যের সঙ্গেই এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁরাও পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি। নিখোঁজ ৩২ জনের সন্ধানে পরিবারগুলির মধ্যে তৈরি হয়েছে চরম উৎকণ্ঠা।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব