কলকাতায় ফ্ল্যাট বিক্রি বেড়েছে ১০৫ শতাংশ, দেশে সর্বাধিক

২০২৩'র তৃতীয় ত্রৈমাসিকে কলকাতায় নতুন ফ্ল্যাট বিক্রি বেড়েছে ১০৫ শতাংশ যা গোটা দেশের মধ্যে সর্বোচ্চ। নতুন বৃহৎ আবাসন প্রকল্প শুরুর হার ২২৫ শতাংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের আবাসন শিল্পের সঙ্গে জড়িত দুই সমীক্ষক সংস্থা Knight Frank ও CBRE তাঁদের রিপোর্টে জানিয়েছে ২০২৩ সালের তৃতীয় ত্রৈমাসিকে কলকাতায়(Kolkata) নতুন ফ্ল্যাট বিক্রি(New Flat Sell) বেড়েছে ১০৫ শতাংশ যা গোটা দেশের মধ্যে সর্বোচ্চ। শুধু তাই নয়, কলকাতায় নতুন বৃহৎ আবাসন প্রকল্প শুরুর হার দাঁড়িয়েছে ২২৫ শতাংশ যা গোটা দেশের মধ্যেও সর্বাধিক। এর পাশাপাশি কলকাতায় বেড়েছে দেশী ও আন্তর্জাতিক সংস্থার অফিস খোলার ধূমও। এক্ষেত্রে দেখা যাচ্ছে ৬০ শতাংশ ক্ষেত্রেই ওইসব সংস্থা দীর্ঘমেয়াদী ভাবে অফিস লিজ নিচ্ছে। ৪০ শতাংশ ক্ষেত্রে কম মেয়াদের জন্য অফিস ভাড়া নেওয়া হচ্ছে। এই সব ছবিই বলে দিচ্ছে কলকাতা এবং বাংলা এখন নানা শিল্পসংস্থা ও বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে।

মার্কেট ট্রেন্ড(Market Trend) বলছে কলকাতা শহরের বুকে ১ কোটি টাকা বা তারও বেশি দামের ফ্ল্যাট বিক্রির হার ১৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ৫০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা দামের ফ্ল্যাট বিক্রির হার বেড়েছে ২২৩ শতাংশ। ৫০ লক্ষ টাকার নীচেরকার দামের ফ্ল্যাট বেড়েছে ৩৯ শতাংশ। নতুন ফ্ল্যাট বিক্রির ক্ষেত্রে চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে দেশের মধ্যে সব থেকে বেশি ফ্ল্যাট বিক্রির হার বৃদ্ধি লক্ষ করা যাচ্ছে কলকাতার বুকে। দিল্লি এনসিআর এলাকায় এই হার ২৭ শতাংশ, পুণায় ২০ শতাংশ, অহমদাবাদে ৬ শতাংশ, চেন্নাইয়ে ও হয়দরাবাদে ৫ শতাংশ, মুম্বইয়ে ৪ শতাংশ এবং বেঙ্গালুরুতে মাত্র ১ শতাংশ ফ্ল্যাট বিক্রির হার বেড়েছে। সেই জায়গায় কলকাতার বুকে ফ্ল্যাট বিক্রির হার বেড়েছে ১০৫ শতাংশ।

অন্যদিকে দেখা যাচ্ছে কলকাতায় বাড়ছে বিদেশী তথ্যপ্রযুক্তি সংস্থার ভিড়। চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকেই কলকাতায় 65000 sf Office Space লিজ নিয়েছে Capgemini। Candor Techspace-এ তাঁরা অফিস খুলেছে। Globsyn Crystals-এ 25000 sf Office Space লিজ নিয়েছে CodeCouds। 20000 sf Office Space লিজ নিয়েছে Awfis। তাঁরা Siddha Esplanade-এ অফিস খুলেছে। দেখা যাচ্ছে এখন কলকাতায় যে সব কর্পোরেট সংস্থা নতুন করে অফিস খুলছে তাঁদের মধ্যে ৫০ শতাংশই হচ্ছে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের। ১৬ শতাংশ অফিস খুলছে নানা Research, Consultancy এবং Analytics’র সংস্থা। এই সব সংস্থাগুলির মধ্যে ৬১ শতাংশ সংস্থা এদেশের। বিদেশী সংস্থা ২৭ শতাংশ। বাকি সংসস্থাগুলি বহুজাতিক।

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নামী IT কোম্পানির চাকরি ছেড়ে সাইবার প্রতারণা! চন্দননগরে গ্রেফতার ১২

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির