বাগুইহাটির বিস্ফোরণকাণ্ডের ঘটনায় তদন্তে নামছে ফরেন্সিক টিম

সিলিন্ডার বিস্ফোরণ নাকি ফায়ার সেফটি বক্সের বিস্ফোরণ? এই প্রশ্নের সন্ধানেই মঙ্গলবার উত্তর শহরতলির রঘুনাথপুরে যাচ্ছে ফরেন্সিক টিম। সোমবার সন্ধ্যায় উত্তর শহরতলির বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকার বাগুইহাটি থানার রঘুনাথপুরে ওই বিস্ফোরণের ঘটনায় ১জনের মৃত্যু হয়েছে ও আহত হয়েছে ৩জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিস্ফোরণের কারণ ঠিক কী? সিলিন্ডার বিস্ফোরণ নাকি ফায়ার সেফটি বক্সের বিস্ফোরণ? এই প্রশ্নের সন্ধানেই মঙ্গলবার উত্তর শহরতলির রঘুনাথপুরে যাচ্ছে ফরেন্সিক টিম। সোমবার সন্ধ্যায় উত্তর শহরতলির বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকার বাগুইহাটি থানার রঘুনাথপুরে একটি বিয়ে বাড়িতে তীব্র বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় এখনও পর্যন্ত ১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পুলিশ। আহতের সংখ্যা। কিন্তু ঠিক কী কারণে ওই বিস্ফোরণের ঘটনা হয়েছে সেটাই খতিয়ে দেখতে এদিন ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক টিম। ওই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বিয়েবাড়ির যে ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখান থেকে ৪-৫টি গ্যাসের সিলিন্ডার প্রায় ১০-১২ ফুট দূরে ছিটকে পড়ে। একই সঙ্গে ওই বাড়িটির আশেপাশের বেশ কিছু বাড়িতে ফাটলও ধরেছে।

এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে, ওই বিয়েবাড়ি কাম হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটে নিরাপত্তারক্ষীদের ঘরের ওপরে। সেই বিস্ফোরণের জেরে হোটেলের ফায়ার প্যানেল ভেঙে পড়ে নিরাপত্তারক্ষীদের ঘরের ওপরে। তাতেই পিষ্ট হয়ে মারা যান ১জন নিরাপত্তারক্ষী। আহত হন আরও ৩জন। একই সঙ্গে বিস্ফোরণের জেরে বাড়িটিতে আগুন ধরে যায়। দমকল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলায় বড় বিপত্তির হাত থেকে রক্ষা পান অনেক মানুষ। কেননা ই এম বাইপাসের ধারে থাকা ওই হোটেলটি প্রায়শই বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া হয়। একই সঙ্গে ওই হোটেলের আশেপাশে প্রচুর দোকান, আবাসন এবং শপিং মল রয়েছে। তাই আগুন বড়সড় আকার নিলে তা সামাল দেওয়া যে অনেকটাই কঠিন হয়ে পড়ত তা বোঝাই যায়। ঘটনাস্থলে দ্রুত চলে আসে বাগুইআটি থানার বিশাল পুলিশবাহিনী এবং দমকলের একাধিক ইঞ্জিন। এলাকা ঘিরে ফেলে তাঁরা। তাই বড় বিপত্তি কিছু হয়নি।

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী