পুজোর মুখে নিয়োগ দুর্নীতির সব মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, জেলমুক্তি কবে?

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পুজোর মুখেই বড় স্বস্তি। শুক্রবার জামিন  মঞ্জুর করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। আদালতের এই রায়ের পর নিয়োগ দুর্নীতি মামলায় সবকটি মামলা থেকেই জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী।

আদালত জামিন দিলেও পার্থ চট্টোপাধ্যায়কে মানতে হবে বেশ কয়েকটি শর্ত। জামিন মঞ্জুর করারর পর  বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়কে জমা রাখতে হবে পাসপোর্ট। তদন্তকারী অফিসারদের সঙ্গে মাসে একবার দেখা করতে হবে। আদালতে ফোন নাম্বার জমা দিতে হবে।  নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবেন না  তিনি। আদালত আরও জানিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় মোবাইল নম্বর বদল করতে পারবেন না।  বিধায়ক হিসেবেও কাজ করতে পারবেন না এমনকি কোনও পাবলিক অফিসের দায়িত্বও নিতে পারবেন না।

তবে জামিন পেলেও এখনও জেলমুক্তি নিয়ে সন্দিহান আইনজীবীরা।  কারণ সুপ্রিম কোর্ট  নিয়োগ দুর্নীতির অন্য একটি মামলায় জামিন মঞ্জুর করলেও বিচারপ্রক্রিয়া নিয়ে সময়সীমা বেঁধে দিয়েছে। এই মামলায় ১ মাসের মধ্যে চার্জ গঠন এবং ২ মাসের মধ্যে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করতে হবে বলে গত ১৮ আগস্টের রায়ে শীর্ষ আদালত জানায়েছিল। সূত্রের খবর  ৮ সাক্ষীর মধ্যে ৩ জনের সাক্ষ্যগ্রহণ  হলেও বাকি ৫ জনের সাক্ষ্যগ্রহণ বাকি। তাই আইনজীবীরা  বলেছেন বাকিদের  সাক্ষ্যগ্রহণ না হওয়া পর্যন্ত জেলমুক্তি হবে কি না, তা স্পষ্ট নয় এখনও।

এই প্রসঙ্গে উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ জুলাই তাঁকে গ্রেফতার করেছিল ইডি। পার্থের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছিক  নগদ ৫০ কোটি টাকা  সহ সোনার গহনা। অর্পিতাকেও গ্রেফতার করেছিল ইডি। তবে তার জামিন হলেও পার্থ ৩ বছর ধরে জেলে রয়েছে। সব মামলা থেকে জামিন পাওয়ার পর অনেকেই বলছেনরতার জেলমুক্তি শুধু সময়ের অপেক্ষা। এক মাসের মধ্যে জেল থেকে তিনি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের