রাজ্যের দুর্গাপুজোর ‘হেরিটেজ’ মর্যাদায় কেন্দ্রের অনুষ্ঠান, ব্রাত্য বাংলা

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌। উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তবে আমন্ত্রিত নন বাংলার কেউ!

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja)। বাঙালি কোনও ধর্ম নয়, জাতি। এই উৎসব মিলনের। রাজ্যের বিখ্যাত ট্যাগলাইন, ‘ধর্ম যার যার, উৎসব (Festival) সবার’। আর এই বাংলার দুর্গাপুজোকেই ‘হেরিটেজ’ (Heritage) স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো (UNESCO)। বিশ্বের দরবারে বাংলার মুখ উজ্জ্বল হয়েছে আরও একবার। কেন্দ্রের তরফে তাই ভিক্টোরিয়ায় আয়োজিত হচ্ছে বিশেষ অনুষ্ঠানের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌। উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তবে আমন্ত্রিত নন বাংলার (West Bengal) কেউ! বঙ্গের ঐতিহ্য নিয়ে অনুষ্ঠানে বাদ বঙ্গই? আর তা নিয়েই চলছে জোর সমালোচনার ঝড়।

প্রশ্ন উঠছে তবে কি রাজ্যের ঐতিহ্য হাইজ্যাক করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বিজেপি (BJP) ও বিজেপি শাসিত কেন্দ্র? বঙ্গের দুর্গাপুজো মানেই আলাদা ঐতিহ্য। সেই উৎসবকেই ‘ইনট্যানজিবল হেরিটেজ’ মর্যাদা দিয়েছে ইউনেস্কো। প্রতি বছর দুর্গাপুজো কমিটি গুলিকে ৫০ হাজার টাকার আর্থিক অনুদান দেয় রাজ্য। রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতার রেড রোডে আয়োজিত হয় বিসর্জন কার্নিভ্যাল।

 আর সেই দুর্গাপুজোর ‘আন্তর্জাতিক স্বীকৃতি’ সম্মান অর্জনের অনুষ্ঠানে ব্রাত্য রাজ্যই। এতেই ক্ষুব্ধ পুজোর উদ্যোক্তারা। উদ্যোক্তাদের বড় অংশের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রের এই অনুষ্ঠান বয়কট করছেন তাঁরা। শুধু তাই নয়, পাল্টা প্রতিবাদ সভাও করা হবে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। এই বিষয়েই বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করেছে ফোরাম ফর দুর্গোৎসব। এই সংগঠন শারদোৎসবে পালন করে বড় ভূমিকা। সরকারের কাছে পৌঁছে দেয় শিল্পী ও আয়োজকদের সমস্যার কথা। এগিয়ে আসে সমাধানে। পুজোয় সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অগ্রণী ভূমিকা পালন করে এই সংগঠন।

তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় প্রেস ক্লাবে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। তাঁদের দাবি, রাজ্যের সরকার ও কলকাতার পুজো উদ্যোক্তাদের হেয় করতেই এই আয়োজন করা হয়েছে । যেখানে ব্রাত্য রাজ্য। প্রতিবাদের ঝড় উঠেছে শিল্পী মহলেও। ক্ষুব্ধ শিল্পীমহল। রাজ্যের উৎসবের সম্মান, রাজ্যে আয়োজিত অনুষ্ঠান অথচ ব্রাত্য রাজ্য! বইছে নিন্দার ঝড়। অভিযোগ, বাংলার সংস্কৃতিকে হাইজ্যাক করে ঘৃণ্য রাজনীতি করার চেষ্টা চলছে। যদিও ফোরামের দাবি, এতে আদৌ লাভ হবে না আয়োজকদের।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫