ভোটের আগেই তিন জেলার পুলিশ সুপারকে সরিয়ে দিল রাজ্য সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের মুখে আরও তিন জেলার পুলিশ সুপার পদে বদল আনল রাজ্য সরকার। পাশাপাশি গোয়েন্দা বিভাগের এক সুপারকেও বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নবান্ন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আলিপুরদুয়ারের এসপি খণ্ডবহালে উমেশ গণপতকে উত্তরবঙ্গ আইবির স্পেশাল সুপার পদে বদলি করা হয়েছে। পশ্চিমবঙ্গ গোয়েন্দা বিভাগের (আইবি) এসএস ছিলেন আরিশ বিলাল। তাঁকে বসিরহাট পুলিশ জেলার সুপার করে পাঠানো হয়েছে। বসিরহাট পুলিশ জেলার সুপার পদে থাকা হোসেন মেহেদি রহমানকে জঙ্গিপুর পুলিশ জেলার এসপি পদে বদলি করা হয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলার এসপি ছিলেন অমিতকুমার সাউ। তাঁকে আলিপুরদুয়ারের পুলিশ সুপার করা হয়েছে।’

সামনেই রাজ্য বিধানসভার ভোট। আর ওই বিধানসভা ভোটের আগেই পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের রদবদল সেরে নেওয়ার জন্য রাজ্য সরকারকে পরামর্শ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বিশেষ করে যারা তিন বছরের বেশি সময় ধরে একই পদে রয়েছেন কিংবা হোম ডিস্ট্রিক্ট বা নিজের জেলায় কর্মরত রয়েছেন, তাদের বদলি করতে হবে বলে ফরমান জারি করেছে। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশের পরেই আইপিএস পদে রদবদল করতে শুরু করেছে রাজ্য সরকার। বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার-সহ একাধিক জেলার পুলিশ সুপার পদে বদল ঘটানো হয়েছে। জানুয়ারির শুরুতে রাজ্যে ২৬ জন পদস্থ পুলিশকর্তার দায়িত্বে রদবদল হয়। বদলির তালিকায় ছিলেন ২৩ জন আইপিএস অফিসার ও তিন জন ডব্লিউবিপিএস-ও।

আইপিএসদের পাশাপাশি নিচুতলার পুলিশ আধিকারিক (সার্কেল ইন্সপেক্টর, আইসি এবং ওসি) পদেও রদবদল করা হয়েছে। গত মাসের শেষের দিকে একসঙ্গে ১০৯ জন ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিককে বদলি করা হয়। বারাসত পুলিশ ডিভিশনের আমডাঙা থানার আইসি পদে ছিলেন রাজকুমার সরকার। তাঁকে রানাঘাট পুলিশ ডিভিশনের নাকাশিপাড়ার সার্কল ইনস্পেক্টর করে পাঠানো হয়েছে।

ঝাড়খণ্ডে নাবালিকাকে অপহরণ-ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে পিটিয়ে খুন, গ্রেফতার ৮

আগামী ২-৩ ঘণ্টার মধ্যে কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা

উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে বন্যার আশঙ্কা! বাড়ছে নদীর জলস্তর, ভাসছে বানারহাট এলাকা

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

ব্যবহার না করলেও রাতে কমছে স্মার্টফোনের চার্জ, জেনে নিন আসল কারণ

বর্ষার নোংরা জলে পা ভিজে ইনফেকশন? বাড়িতেই করুন ১০ মিনিটের ম্যাজিক ফুট ডিটক্স

শনির নক্ষত্রে গোচর বৃহস্পতির, ১৯ অগস্ট পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের