কলকাতা পুরসভার সেক্রেটারি পরিচয় দিয়ে প্রতারণা, গ্রেফতার ২

কলকাতা পুরসভার সেক্রেটারি পরিচয় দিয়ে ভুয়ো ই-মেল আইডি বানিয়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরসভার সেক্রেটারি পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ। কলকাতা পুরসভার সেক্রেটারি পরিচয় দিয়ে ভুয়ো ই-মেল আইডি বানিয়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। নদিয়া জেলার রানাঘাট থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। লালবাজারের সাইবার ক্রাইম শাখার তদন্তকারীরা রানাঘাটে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে।

অভিযোগ, কলকাতা পুরসভার সেক্রেটারি পরিচয় দিয়ে ভুয়ো ই-মেল বানিয়েছিল দুই ব্যক্তি। সেই ই-মেল ব্যবহার করে বহু মানুষকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে মেল পাঠাত তারা। মেল পাঠিয়ে চাকরি দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেয় বলে অভিযোগ। লালবাজারের গোয়েন্দাদের কাছে এই বিষয়ে খবর আসে। খবর পাওয়ার পর তদন্তে নামে লালবাজারের সাইবার ক্রাইম শাখার গোয়েন্দারা। শুক্রবার নদিয়া জেলার রানাঘাটে তল্লাশি অভিযান চালিয়ে দুজনকে হাতে নাতে গ্রেফতার করে তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর ধৃত দুই অভিযুক্ত কলকাতা পুরসভার সেক্রেটারি পরিচয় দিয়ে ভুয়ো মেল আইডি বানিয়েছিল। সেই ই-মেল থেকে বিভিন্ন লোকজনকে চাকরি দেওয়ার কথা বলে মেল পাঠাত। চাকরির টোপ দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে দুই অভিযুক্ত টাকা তুলেছে বলে অভিযোগ। এরপর ঘটনার বিষয়ে খবর দেওয়া হয় লালবাজারে। লালবাজারের সাইবার ক্রাইম শাখার আধিকারিকরা তল্লাশি অভিযানে নামেন। তদন্তে নেমে নদিয়ার রানাঘাটে দুই অভিযুক্তের হদিশ পান তদন্তকারীরা। সেখান থেকে শুক্রবার দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত দুই অভিযুক্তকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের