সাইবার প্রতারণার জেরে বিপাকে সোনা ব্যবসায়ী, ৫০ লক্ষ টাকার অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাইবার প্রতারণার টাকা দিয়ে প্রায় ৫০ লক্ষ টাকার সোনা কেনার অভিযোগ সামনে আসতেই বিপাকে পড়েছে কলকাতার একটি নামী সোনার দোকান। পুলিশ ওই দোকানের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার পরই গোটা ঘটনার কথা জানতে পারেন দোকান কর্তৃপক্ষ। এরপর পূর্ব কলকাতার ফুলবাগান থানায় দুই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে প্রায় ৫০ লক্ষ টাকার সোনা উদ্ধারের আবেদন জানিয়েছে তারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মাসে ফুলবাগানের কাঁকুড়গাছি এলাকার ওই শোরুমে আশিস শাহ পরিচয় দিয়ে এক ব্যক্তি আসেন। তিনি ১০৪ গ্রাম সোনার কয়েন, ২৩৪ গ্রাম সোনার বাঁট এবং প্রায় ৩০ গ্রাম ওজনের একটি সোনার বালা কেনেন। সব মিলিয়ে সোনার মূল্য ছিল প্রায় ৫০ লক্ষ টাকা। ওই অর্থ পার্থ দেবেন্দ্র রোট্রেল্লু নামে এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আরটিজিএসের মাধ্যমে দোকানের অ্যাকাউন্টে পাঠানো হয়। পরে ই-মেল করে আশিস শাহের হাতে সোনা তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। দুই ব্যক্তির পরিচয়পত্র যাচাই করার পর দোকান কর্তৃপক্ষ সোনার সামগ্রী ক্রেতার হাতে তুলে দেয়। কয়েক দিনের মধ্যেই সাইবার গোয়েন্দারা দোকানের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করে তদন্ত শুরু করেন। তখনই দোকান কর্তৃপক্ষ জানতে পারেন, যে অর্থে সোনা কেনা হয়েছিল, তা সাইবার প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা। তদন্তে উঠে এসেছে, প্রতারকরা নগদ টাকা নিজেদের কাছে না রেখে তার বদলে সোনা কিনে তা লুকিয়ে রাখার কৌশল নিয়েছিল।

আরও পড়ুনঃ ধর্ষণ-খুনের ঘটনাকে ‘আত্মহত্যা’ দেখানোর অভিযোগ, সুবিচারের আশায় শুভেন্দুর দরবারে নির্যাতিতার মা

ঘটনার পর আশিস শাহ ও পার্থ দেবেন্দ্র রোট্টেল্লুর বিরুদ্ধে ফুলবাগান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সোনার দোকান। দোকান কর্তৃপক্ষের দাবি, প্রতারকদের কাছ থেকে সোনা উদ্ধার করে তাদের হাতে ফিরিয়ে দেওয়া হোক এবং গোটা সাইবার প্রতারণা চক্রকে গ্রেপ্তার করা হোক। পুলিশের প্রাথমিক অনুমান, দুই অভিযুক্তই ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করেছে। ইতিমধ্যেই দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আশিস শাহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের ভিত্তিতে রোট্টেল্লুর প্রকৃত পরিচয় জানার চেষ্টাও শুরু করেছেন তদন্তকারীরা।

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের

মমতার প্রতি রাজীব গান্ধির স্নেহের কথা কল্যাণকে স্মরণ করালেন প্রিয়াঙ্কা

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত অন্তত ১৪

দুর্নীতি আড়াল করতেই ইস্তফা দিয়েছেন কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান-উপ প্রধান, অভিযোগ বিজেপির

থাইল্যান্ডে তিন ভারতীয় তরুণকে অপহরণের ঘটনায় পাক যোগ, গ্রেফতার পাঁচ

ধর্ষণ-খুনের ঘটনাকে ‘আত্মহত্যা’ দেখানোর অভিযোগ, সুবিচারের আশায় শুভেন্দুর দরবারে নির্যাতিতার মা

বেপরোয়া বাসের রেষারেষিতে প্রাণ গেল স্কুটার চালকের

ঘরেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ফিশ রোল, নিমেষে বদলাবে আড্ডার মেজাজ

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট