ধর্ষণ-খুনের ঘটনাকে ‘আত্মহত্যা’ দেখানোর অভিযোগ, সুবিচারের আশায় শুভেন্দুর দরবারে নির্যাতিতার মা

Share:

নিজস্ব প্রতিনিধি:  দুই বছর আগে মেয়েকে ধর্ষণের পর অ্যাসিডে পুড়িয়ে খুন করা হয়েছিল বলে অভিযোগ। কিন্তু সেই ঘটনাকে আত্মহত্যা বলে দেখানোর চেষ্টা হয়েছিল বলে দাবি পরিবারের। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার না মেলায় এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে সুবিচারের আবেদন জানালেন নির্যাতিতার মা। বৃহস্পতিবার জনতার দরবারে সমস্ত নথি জমা দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি। 

ঘটনাটি ২০২৪ সালের ১৬ অক্টোবর, লক্ষ্মীপুজোর পরের দিনের। নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি এলাকায় এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সামনে আসে। পরিবারের অভিযোগ, তরুণীকে ধর্ষণের পর অ্যাসিড ঢেলে খুন করা হয়েছিল। প্রথমে পুলিশ খুনের ঘটনার কথা বললেও পরে আচমকাই অবস্থান বদলে সেটিকে আত্মহত্যা বলে দাবি করে বলে অভিযোগ পরিবারের। নির্যাতিতার মায়ের দাবি, বারবার ধর্ষণ ও খুনের অভিযোগ দায়েরের চেষ্টা করা হলেও তা গ্রহণ করা হয়নি। পরে আইনজীবীর সহযোগিতায় অভিযোগ নথিভুক্ত হলেও তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। নির্যাতিতার মায়ের আরও অভিযোগ, সেই সময় কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র টাকার বিনিময়ে গোটা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। যদিও এই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ ফের বেপরোয়া বাসের রেষারেষি, বেহালায় পথচারীর মৃত্যুতে চাঞ্চল্য

উল্লেখ্য, ঘটনার সময় তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। বর্তমানে মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি ‘জনতার দরবার’ কর্মসূচি চালু করেছেন। সপ্তাহে নির্দিষ্ট দিনে সাধারণ মানুষের অভিযোগ সরাসরি শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই আশাতেই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন নির্যাতিতার মা। তাঁর আশা, দীর্ঘ অপেক্ষার পর এবার মেয়ের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত হবে এবং প্রকৃত দোষীরা আইনের মুখোমুখি হবে।

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড