কলকাতা থেকে উত্তর-পূর্বে ট্রেন যাবে বাংলাদেশ হয়ে, ভাবনা ভারতীয় রেলের

ভারতীয় রেল বাংলাদেশের ভিতর দিয়ে ট্রেন চালানোর ভাবনা চিন্তা শুরু করেছে। তবে এই ব্যবস্থা চালু করতে দুই দেশেরই সন্মতির প্রয়োজন আছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রমশই পূর্ব ভারতের(Eastern India) হৃদপিন্ড হয়ে উঠছে বাংলার(West Bengal) রাজধানী কলকাতা(Kolkata)। পূর্ব ভারতের পাশাপাশি উত্তর-পূর্ব ভারতেরও(North East India) একটা বড় অংশের মানুষ এই শহরের ওপর ক্রমশ নির্ভরশীল হয়ে পড়ছেন। বাড়ছে এই শহরের বুকে তাঁদের যাতায়াত। কিন্তু ভৌগলিক কারণের জন্য সড়ক ও রেল দুই ভাবেই এখনও উত্তর-পূর্ব ভারতের সঙ্গে কলকাতার যোগাযোগের ক্ষেত্রে অন্তরায় রয়ে গিয়েছে। এর মূল কারণ যোগাযোগের ক্ষেত্রে সড়ক ও রেল উভয় মাধ্যম থাকলেও তা সময়সাপেক্ষ ও ব্যয়বহুলও। আর তাই কলকাতার সঙ্গে উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ বাড়াতে এবার ভারতীয় রেল(Indian Railway) বাংলাদেশের(Bangladesh) ভিতর দিয়ে ট্রেন চালানোর ভাবনা চিন্তা শুরু করেছে। তবে এই ব্যবস্থা চালু করতে দুই দেশেরই সন্মতির প্রয়োজন আছে। তবে এই ব্যবস্থা চালু হলে তা ভারত-বাংলাদেশ দুই দেশের কাছেই যেমন উপকারী হবে তেমনি উত্তর-পূর্ব ভারতের পাশপাশি উত্তরবঙ্গের একাংশের মানুষজনও উপকৃত হবেন।

জানা গিয়েছে, ভারতীয় রেল কর্তৃপক্ষ এপার বাংলার গেদে হয়ে বাংলাদেশের ভিতর দিয়ে উত্তরবঙ্গের আলিপুদুয়ারের জয়গাঁ পর্যন্ত ট্রেন চালাতে চায়। এই বিষয়ে ইতিমধ্যেই ভারত সরকারের তরফে নাকি প্রস্তাব গিয়েছে বাংলাদেশ সরকারের কাছে। এ ক্ষেত্রে বাংলাদেশের দর্শনা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে ভারতের ট্রেন। তারপর ঈশ্বরদী-আব্দুলপুর-পার্বতীপুর হয়ে চিলাহাটি পর্যন্ত রেলপথ ব্যবহার করে সেই ট্রেন আবার ভারতে প্রবেশ করবে। ভারতীয় রেল বোর্ডের এই প্রস্তাব ইতিমধ্যেই ঢাকায় থাকা ভারতীয় হাইকমিশন ইতিমধ্যেই বাংলাদেশ রেলওয়ের কাছে তুলে ধরেছে। বাংলাদেশের জমি ব্যবহার করে ভারতীয় ট্রেন চালানোর প্রস্তাব এর আগেও গিয়েছে বাংলাদেশে। কিন্তু মূলত নিরাপত্তার কথা ভেবে বার বার সেই প্রস্তাব ফিরিয়েছে ঢাকা। দেখার বিষয় এবার কী হয়। তবে ঢাকাকে যে প্রস্তাব দিল্লির তরফে দেওয়া হয়েছে তাতে ট্রেন যাত্রীবাহী না পণ্যবাহী হবে, তা খোলসা হয়নি। শুধু এই রুটে প্রাথমিকভাবে পরীক্ষামূলক একটি ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ছাত্রদের ঢাল করে ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতার ১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড