কলকাতা হাইকোর্টের নির্দেশে গ্যালিফ স্ট্রিটে অভিযান পুলিশের, তালা ঝুলল পশুর হাটে

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার মানেই গ্যালিফ স্ট্রিটে হাট। পাখির ডাক, গাছের সারি, নানা ধরনের মাছ ও পোষ্য কেনাবেচায় সকাল থেকেই জমে ওঠে উত্তর কলকাতার এই পরিচিত ঠিকানা। তবে এবার সেই চেনা ছবিটাই বদলে গেল। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর আজ রবিবার (২০ সেপ্টেম্বর) পুলিশের উপস্থিতিতে গ্যালিফ স্ট্রিটের হাটের বেচাকেনা বন্ধ করে দেওয়া হল। প্রশাসনের দাবি, বিক্রেতাদের কারও বৈধ ট্রেড লাইসেন্স ছিল না। 

প্রতি রবিবার বাগবাজার শখের হাট বা গ্যালিফ স্ট্রিটে পশু-পাখি, মাছ, গাছপালা-সহ বিভিন্ন সামগ্রী কেনাবেচা হয়। সম্প্রতি এই হাটে বেআইনিভাবে পশু-পাখি, বিরল প্রজাতির প্রাণী বিক্রির অভিযোগ সামনে আসে। বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করে কলকাতা হাইকোর্ট। সেই মামলাতেই আদালত বেআইনি বিক্রির বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দেয়। আদালতের নির্দেশ অনুযায়ী, কলকাতা পুরসভার বৈধ লাইসেন্স থাকা বিক্রেতারাই হাটে ব্যবসা করতে পারবেন। শুধু লাইসেন্স থাকলেই হবে না, কোনও বিক্রেতা যে পশু বা পাখি বিক্রি করছেন সেটি আইন মেনে কেনাবেচা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখার কথা জানিয়েছেন আদালত। পাশাপাশি বেআইনি পাচার রুখতে শুল্ক দফতরকে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

এই নির্দেশের পর শ্যামপুকুর থানার তরফে হাট ব্যবসায়ীদের নোটিস দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। সেখানে স্পষ্ট করে জানানো হয়, কলকাতা পুরসভার ট্রেড লাইসেন্স ছাড়া হাটে বসে ব্যবসা করা যাবে না। আজ রবিবার সেই নির্দেশ কার্যকর করতে পুলিশ ও ডিডি-র আধিকারিকরা গ্যালিফ স্ট্রিটে পৌঁছন। এরপর গোটা হাটের বেচাকেনা বন্ধ করে দেওয়া হয়। হাটের ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকেও বেআইনি ব্যবসা নিয়ে অভিযোগ তোলা হয়েছে। সংগঠনের লিগাল অ্যাডভাইজার রাজেন্দ্র প্রসাদ রায় চৌধুরীর দাবি, হাটের সদস্য নন এমন বহু ব্যক্তি সেখানে এসে নিজেদের মতো করে মাছ ও অন্যান্য সামগ্রীর ব্যবসা করছিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, এ দিন কিছু মাছ, কার্বন ডাই-অক্সাইড এবং বেআইনি ভাবে আনা গাছ বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলি শুল্ক দফতরের হাতে তুলে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। তবে গ্যালিফ স্ট্রিটের হাটে রবিবারের এই পদক্ষেপ শুধু এক দিনের জন্য কি না, নাকি লাইসেন্স ও ব্যবসার বৈধতা যাচাইয়ের পর নতুন নিয়মে হাট বসবে, তা নিয়েও নজর রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীদের বিক্রি করা প্রাণী বা অন্যান্য সামগ্রীর বৈধতাও খতিয়ে দেখা হবে।

টলিউডে খুশির খবর, প্রথম সন্তানের বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

‘কাজের বিনিময়ে শোয়ার প্রস্তাব’, নামী পরিচালকের কুকীর্তি ফাঁস ‘জেল ফেরৎ’ অভিনেত্রীর

সৌদির তেল পরিকাঠামোয় হুথিদের হামলা, নাগরিকদের সাবধান করল আমেরিকা

সস্তার উপাদানেই বাজিমাত! দুপুরের ভোজে বানান সুস্বাদু ডিমের পাতুরি

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে যোগ ৩ দাপুটে বোলারের, কারা তাঁরা?

‘মমতা নেই, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে,’ কদর্য আক্রমণ পাপিয়ার

একঘেয়েমি দূর করুন, ভাত-রুটির সঙ্গে জমুক নতুন স্বাদের ‘টমেটো ভেন্ডি’

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

কলকাতা হাইকোর্টের নির্দেশে গ্যালিফ স্ট্রিটে অভিযান পুলিশের, তালা ঝুলল পশুর হাটে

মহিলাদের টি-টোয়েন্টিতে ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা

এনকাউন্টারে নিহত অমৃতসরে পুলিশকর্তাকে খুনে অভিযুক্ত, নেপথ্যে পাক যোগ