মণ্ডপে জল অপচয় বন্ধ -মনের অসুর দমনের বার্তা পদ্মপুকুর ইয়ুথ ও সিংহীপার্কে

Share:

নিজস্ব প্রতিনিধি : পুজোর বাকি আর মাত্র ৫দিন। তারপরেই শুরু হয়ে যাবে দেবীদুর্গার আরাধনা। রবিবার মহালয়ার পর দেবীপক্ষে সূচনা হয়ে গিয়েছে। কলকাতার একাধিক মণ্ডপের উদ্বোধন হয়ে গিয়েছে। প্রথম দিনেই ঢল নেমেছে  পুজো মণ্ডপে। প্রতিবছরের মতো এবারও শুরু হয়ে গিয়েছে থিমের লড়াই। এ বলে আমায় দেখ, তো অন্যজন বলে আমায় দেখ। কোথাও থিম ‘AI আর্শীবাদ না অভিশাপ’, কোথাও থিম অপারেশন সিঁদুর, কোথাও বাংলা ও বাঙালি।

গড়িয়াহাটের সিংহীপার্ক বরাবরই দেবীমূর্তি দিয়েই নজরকাড়ে। এবার তাঁদের থিম মানুষের মনের মধ্যে জন্ম নেওয়া অসুর। থিমের মণ্ডপ সাজিয়ে তুলতে শিবের পরম ভক্ত রাবণের প্রসঙ্গ তুলে আনা হয়েছে। চলতি বছরে ৮৪ বছরে পদার্পণ করল এই পুজো। রাবন শিবের ভক্ত হলেও তাঁর মনে নেগেটিভিটি ছিল। তারজন্যই রাবনকে শেষ করেছিলেন রাম। কীভাবে অকালবোধন করেছিলেন দশরথপুত্র, সবটাই তুলে ধরতে চেয়েছেন উদ্যোক্তারা। মনের গভীরে জন্ম নেওয়া অসুরকে বিনাশ করার কথাই মণ্ডপে তুলে ধরা হয়েছে। রাবনের কথআ বলে বোঝানো হয়েছে, অন্যায়ের ঘরা পূর্ণ হলে বিনাশ অবধারিত।

অন্যদিকে, পদ্মপুকুর ইয়ুথ দর্শকদের জল সংরক্ষণের সুফল ও জলের অপচয় বন্ধের বার্তা দিয়েছে মণ্ডপের মাধ্যমে। ৫৩ বছরে পা রাখল এই পুজো। জলসংরক্ষণের বার্তা দিয়ে তাঁদের থিম জলছবি। জল সংরক্ষণ করা কতটা প্রয়োজন। জল অপচয় করলে কত বিপদ হতে পারে, সেটাই তুলে ধরা হচ্ছে। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি প্রকল্প জল ধরো, জল ভরো। সেই প্রকল্পই এই থিমের অনুপ্রেরণা।মণ্ডপে থাকবে ঘট। যা জলের আধার। সংকল্প থেকে সবকিছুতে ঘটের প্রয়োজন হয়।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস