রাজভবনে গেলেন মুখ্যসচিব, জানেন কী নিয়ে আলোচনা?

এদিন মুখ্যসচিব বৈঠকে বসবেন কুড়মিদের সঙ্গেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালেই রাজভবনে গেলেন রাজ্যের মুখ্যসচিব (CHIEF SECRETARY) হরিকৃষ্ণ দ্বিবেদী। জানা গিয়েছে, রাজ্যপাল (GOVERNOR) সিভি আনন্দ বোস তাঁকে জরুরি ভিত্তিতে তলব করেছিলেন। জেনে নিন কী নিয়ে আলোচনা হতে পারে।

সূত্রের খবর, হাওড়ার শিবপুর এবং হুগলির রিষড়াতে রামনবমীর দিনে যে অশান্তির পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তা নিয়েই আলোচনা হতে পারে। আলোচনা হতে পারে রাজ্যের পদক্ষেপ নিয়ে। উল্লেখ্য, গতকাল এসেছিল ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সেই প্রতিনিধি দল রাজভবনে রিপোর্ট জমা দিয়েছিল।

ফ্যাক্ট ফাইন্ডিং টিম নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, শান্ত এলাকাকে অশান্ত করতেই এসেছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। অনুসন্ধানী দলকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা খায় না মাথায় দেয়?’ আরও বলেন, এটা কাঁচালঙ্কা না কি লবডঙ্কা?

এরপরেই বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, রামনবমীতে তলোয়ার-বন্দুক-বুলডোজার কেন? তাঁর প্রশ্ন, ধর্মীয় অনুষ্ঠানে বন্দুক নিয়ে নাচ কেন? বলেন, পুলিশের অনুমতি ছাড়া অন্য রুটে গিয়েছিল মিছিল। আরও অভিযোগ, মুঙ্গের থেকে বন্দুকবাহিনী আনা হয়েছে।

খবর লেখা পর্যন্ত চলছিল রাজ্যপাল-মুখ্যসচিব বৈঠক। এদিন মুখ্যসচিব বৈঠকে বসবেন কুড়মিদের সঙ্গেও। সেই বৈঠক দুপুর ১২টা থেকে।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং