টেট উত্তীর্ণদের বিক্ষোভে ধুন্ধুমার কাণ্ড হাজরা মোড়ে

বিক্ষোভ-ধস্তাধস্তির জেরে অবরুদ্ধ হয়ে পড়ে হাজরা মোড়। অফিস টাইমে রাস্তা আটকে এই বিক্ষোভের জেরে তৈরি হয় যানজট।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের মাঝে কাজের দিন। হঠাৎ করেই জমায়েত শুরু হয়ে দক্ষিণ কলকাতার(South Kolkata) হাজরা মোড়ে। তারপরেই গুটি গুটি পায়ে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার পালা শুরু হতেই তাঁরা পড়ে গেলেন পুলিশের বিক্ষোভের মুখে। মুহুর্তের মধ্যে শুরু হয়ে যায় উভয়পক্ষের হাতাহাতি। আর তার জেরেই দিনের ব্যস্ত সময়ে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল হাজরা মোড়(Hajra More) এলাকায়। বুধবার সকালে এই বিক্ষোভ দেখানোর পাশাপাশি মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে তাঁকে স্মারকলিপি দিতে চেয়েছিলেন ২০১৪ সালের টেট(TET) উত্তীর্ণরা। কিন্তু তাঁদের সেই উদ্দেশ্যই এদিন শুধু যে ধাক্কা খেয়েছে তাই নয়, একাধিক বিক্ষোভকারীকে এদিন গারদের ভেতরেও যাওয়ার উপক্রম হয়েছিল।

বুধবার সকালে কালীঘাট(Kalighat) সেতুর দিক থেকে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা মিছিল করে এসে হাজরা মোড়ে জড়ো হয়। এরপর হাজরা মোড়ের রিফিউজি হকার্স কর্নার সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভে বসে টেট উত্তীর্ণরা। পুলিশ তাঁদের অবস্থান তুলে নেওয়ার কথা বললেও বিক্ষোভকারীরা অনড় থাকেন। এরপর পুলিশ(Police) বলপ্রয়োগ করে বিক্ষোভকারীদের গাড়িতে তুলতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় তাঁদের ধস্তাধস্তি। আর সেই সময়েই রণক্ষেত্রে হয়ে ওঠে এলাকা। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটে যাওয়া এই ঘটনায় বিক্ষোভকারীদের তরফে জানানো হয়, ২০১৪ সালে তাঁরা টেট উত্তীর্ণ হয়েছেন। মুখ্যমন্ত্রী নাকি তাঁদের দফায় দফায় নিয়োগের আশ্বাস দিয়েছিলেন। তাঁর কথায় নাকি তাঁরা ভরসা করছিলেন। এদিন তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু তার আগেই নাকি তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে। পুলিশি হামলায় তাঁদের ২০ সহযোগী আহত হয়েছেন যাদের মধ্যে ২ জন অসুস্থ হয়ে পড়েছেন।

যদিও পুলিশের দাবি, বিনা অনুমতিতে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে মিছিল করে যাওয়ার চেষ্টার জন্যই নিরাপত্তার খাতিরে তা আটকানো হয়েছে মাত্র। কাউকে মারধর করা হয়নি। তবে বেশ কিছু বিক্ষোভকারীকে আটক করা হয়েছে এদিনের ঘটনায়। এদিকে বিক্ষোভ-ধস্তাধস্তির জেরে অবরুদ্ধ হয়ে পড়ে হাজরা মোড়। দক্ষিণ কলকাতায় যাতায়াতকারীদের নাজেহাল হতে হয়। সব মিলিয়ে এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। অফিস টাইমে রাস্তা আটকে এই বিক্ষোভের জেরে তৈরি হয় যানজট।

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসিকাণ্ডে অবশেষে থানায় হাজিরা অরূপ বিশ্বাসের

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

জলের মাঝখানে দাঁড়িয়ে রাজপ্রাসাদ! জানেন দেশের কোথায় অবস্থিত এই ওয়াটার প্যালেস?

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?