অর্জুন সিংয়ের নামে জাল নথি তৈরির অভিযোগ, ইছাপুরে গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী তথা নোয়াপাড়া বিধানসভার বিধায়ক অর্জুন সিংয়ের নামে জাল নথি তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে গ্রেফতার হলেন দুই ব্যক্তি। ধৃতদের নাম সোমনাথ দাস ও রোমান দাস। অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেফতার করেছে নোয়াপাড়া থানার পুলিশ।

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা মন্ত্রী অর্জুন সিংয়ের নামে জাল নথি তৈরি করে বিভিন্ন মানুষকে দিতেন। অভিযোগ, সরকারি কাজে সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ওই নথির বিনিময়ে মোটা অঙ্কের টাকা নেওয়া হত। ঘটনার সূত্রপাত হয়, সম্প্রতি এক ব্যক্তি সেই নথি একটি সরকারি দফতরে জমা দিতে গেলে সংশ্লিষ্ট আধিকারিকদের সন্দেহ হয়। নথি যাচাই করে সেটি জাল বলে নিশ্চিত হন তাঁরা। পরে বিষয়টি ওই ব্যক্তিকে জানানো হলে তিনি নোয়াপাড়া থানায় লিখিত অভিযোেগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে সোমনাথ দাস ও রোমান দাসের নাম সামনে আসে। এরপর ইছাপুরে অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ ‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

পুলিশ খতিয়ে দেখছে, এই জালিয়াতি চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না এবং কতজন মানুষ এই প্রতারণার শিকার হয়েছেন। ঘটনা প্রসঙ্গে বিজেপির নোয়াপাড়া ২ নম্বর মণ্ডলের সভাপতি সুপ্রিয় দে জানান, বিষয়টি মন্ত্রী অর্জুন সিংকে জানানো হয়েছে। তিনি প্রশাসনের সঙ্গে কথা বলে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। গোটা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে নোয়াপাড়া থানার পুলিশ।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি