কলকাতা বইমেলায় থাকছে না এপিডিআরের স্টল, গিল্ডের সিদ্ধান্তে সিলমোহর কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা বইমেলায় থাকছে না গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর)-র স্টল। বইমেলায় পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের বিরুদ্ধে তাদের করা আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। সেই মামলা খারিজ করে দিল হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ। এর জন্য চলতি বছরে বইমেলার ময়দানে বসছে না এপিডিআরের স্টল।

বইমেলায় স্টল দিতে দেওয়া হচ্ছে না বলে গিল্ডের বিরুদ্ধে অভিযোগ নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল এপিডিআর। শুক্রবার হাই কোর্টে ছিল সেই মামলার শুনানি। গিল্ড আদালতে জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে এপিডিআর লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ক্যাটালগ জমা দিতে পারেনি। এই নথিগুলি থাকলেই সাধারণত বইমেলায় স্টল বসানোর অনুমতি দেওয়া হয়। এপিডিআর এই ধরনের কোনও নথি দেখাতে পারেনি। গিল্ডের দাবি উড়িয়ে দেয়নি এপিডিআর। আদালতে তারা জানায়, তাদের কোনও লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই। এর পরেই তাদের আবেদন খারিজ করে দেয় হাই কোর্ট।

উল্লেখ্য, প্রতি বছর কলকাতা বইমেলায় বাংলাদেশের আলাদা স্টল থাকে। কিন্তু এই বছরে বাংলাদেশের অস্বস্তিকর পরিবেশের জন্যই  কি মেলায় স্টল পেল না এপিডিআর? এ প্রসঙ্গে সম্প্রতি গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় জানান, বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হলে তাদের পক্ষে বইমেলায় আসা অসম্ভব। যদি কেন্দ্রীয় সরকার কোনও নির্দেশ না-দেয়, তা হলে বাংলাদেশকে অংশগ্রহণ করতে বলার প্রশ্নই ওঠে না।এ বছর কলকাতা বইমেলা শুরু হচ্ছে ২৮ জানুয়ারি থেকে। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

 

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সরকারি হাসপাতালে রোগীর খাবারের বরাদ্দ বৃদ্ধিতে সবুজ সংকেত, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি, টার্বুলেন্সে পরে জখম যাত্রীরা

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

ক্লাসরুমে নাক ডেকে ঘুমোচ্ছেন শিক্ষক, মোবাইল হাতে মগ্ন খুদেরা, ভাইরাল ভিডিও

বিষ্ণুপুরে কৃষ্ণ মন্দিরের বকুল-বেদীতে লাল চন্দনের পায়ের ছাপ, অলৌকিক কাণ্ড ঘিরে চাঞ্চল্য

মাত্র ১৮ বছর বয়সে প্রফেসর, ইতিহাস গড়ে গিনেস বুকে মার্কিন তরুণ, ভাঙলেন ৩০৬ বছরের রেকর্ড

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন