রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্য, মন্ত্রী অখিলকে হলফনামা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

রাষ্ট্রপতিকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির (Akhil Giri) বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রপতিকে (President) নিয়ে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির (Akhil Giri) বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। এবার সেই সংক্রান্ত মামলায় রাজ্যের মন্ত্রীকে হলফনামা জমা দিতে বলল আদালত। দেশের সাংবিধানিক প্রধানকে নিয়ে কেন এমন মন্তব্য করলেন মন্ত্রী? তা হলফনামায় জানাতে হবে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি নির্দেশ দেন, রাজ্যের কারামন্ত্রীর এই মন্তব্য নিয়ে পুলিশের অনুসন্ধান রিপোর্ট জমা দিতে হবে আদালতে। অন্যদিকে অখিলের আইনজীবী এদিন এই মামলা থেকে মুখ্যমন্ত্রীর নাম বাদ দেওয়ার আবেদন জানান। বিচারপতি লিখিত আবেদনের অনুমতি দিয়েছে। আগামী ১২ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হতে পারে।

প্রসঙ্গত গত সপ্তাহে দেশের রাষ্ট্রপতি সম্পর্কে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এক প্রকাশ্য সভায় বিরর্কিত মন্তব্য করেছিলেন অখিল গিরি। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতে রাজনৈতিক মহলে শুরু হয় শোরগোল। এই ইস্যুকে হাতিয়ার করে রাজ্যের শাসকদলের মন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়ে আন্দোলনে নামে বিজেপি। অখিলকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি জানায় গেরুয়া শিবির। যদিও পরে বিষয়টি নিয়ে ক্ষমা চান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, রাষ্ট্রপতি সম্পর্কে এমন মন্তব্য সমর্থন করেন না তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, দলের তরফে অখিলকে সতর্ক করা হয়েছে। এমন মন্তব্য যাতে আর না করেন, সে ব্যাপারে সতর্ক করা হয়েছে তাঁকে। মন্ত্রী অখিল গিরির রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্যের দায় নেয়নি তৃণমূল কংগ্রেসও।

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

এবার অজয়ের নতুন শত্রু জয়দীপ আহলাওয়াত, প্রকাশ্যে ‘দৃশ্যম ৩’ ট্রেলার

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

চুঁচুড়ায় নার্সিংহোমে চরম অব্যবস্থা, অভিযানে গিয়ে পরিষেবা বন্ধ করল স্বাস্থ্য দফতর

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

পুনরায় চালু হল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকাতা-বাঁকুড়া সরকারি ভলভো বাস পরিষেবা

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA