“আইনের হাতে তুলে দিতে হবে”, প্রশান্ত বর্মণের আটক প্রসঙ্গে মন্তব্য দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন পালিয়ে বেড়াবার পরে অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন সল্টলেকে সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মণ। তার  ধরা পড়ার প্রসঙ্গে বলতে গিয়েই পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, ‘এদের সবকটাকে গ্যারেজ করতে হবে। আইনের হাতেই তুলে দিতে হবে।’ তিনি আরও বলেছেন, ‘প্রশান্ত বর্মণকে ধরিয়ে দিয়েছে সাধারণ মানুষই।’

সোমবার রাতে মদ্যপ অবস্থায় নিউটাউনে এক পথচারীকে ধাক্কা মারেন প্রশান্ত বর্মণ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারপরেই তাঁকে আটক করা হয়। ইতিমধ্যেই প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের কথা বলেছিল আদালত। তার বিরুদ্ধে খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, মারধরের মত ঘটনার অভিযোগ ছিল। নিউটাউনের এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ ও খুনের মামলায় মূল অভিযুক্ত এই রায়গঞ্জের অপসারিত বিডিও। এবার তাঁকে আটক করার পরের দিন মঙ্গলবার এই নিয়ে মুখ খুলেছেন মন্ত্রী দিলীপ ঘোষ।

মন্ত্রী এদিন আরও বলেছেন, ‘পুলিশকে এরা কাজে লাগিয়েছে এতদিন। পুলিশকে এখন থেকেই সতর্ক হতে হবে। না হলে জনরোষের মুখে পড়তে হতে পারে। পুলিশকে নিজের অভ্যাস বদলাতে হবে। নাহলে আমজনতাই তাঁদের বদলে দেবে। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়েছে। পুলিশের সাবধান হওয়া প্রয়োজন। পুলিশ নিজের দায়িত্ব পালন না করলে জনরোষ এমন ভাবে হবে যে কেউ কাউকে বাঁচাতে পারবে না। এই সকল আধিকারিকদের খারাপ কাজে ব্যবহার করা হয়েছে। সেই কাজকেই এরা স্বাভাবিক মনে করেছে।’ তাঁর আরও অভিযোগ, ‘অধিকার ফলিয়ে সব জায়গাতে সুবিধা নিয়েছে এরা। সবজায়গাতেই সাধারণ মানুষ বঞ্চিত হয়েছেন। অত্যাচারিত হতে হতো। এখন সব ঠিক হবে।’

সল্টলেকের স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যার খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মণকে আটক করার পরেও  উদ্ধত আচরণই দেখতে পাওয়া গিয়েছে। ‘এখানে সিন্ডিকেট চালাচ্ছিস?’ গ্রেফতারির পরেও আঙুল উঁচিয়ে পুলিশকে শাসানি দিতেও দেখা গিয়েছে তাঁকে। 

‘বাসন মাজার চেয়ে গাড়ি চালানো ভাল’, ভাইরাল বেঙ্গালুরুর মহিলা অটোচালকের গল্প

যেকোনও উপায়ে হরমুজ প্রণালি খোলার হুঁশিয়ারি মার্কো রুবিওর

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ১১-০ গোলে হারাল ভারতীয় মহিলা দল

IPL ট্রফি জিতবে কোন দল? ভবিষ্যদ্বাণী করলেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক

চার সন্তানের বাবার প্রেমের ফাঁদে দুই সন্তানের মা, বিয়ের প্রতিশ্রুতির আড়ালে ভয়াবহ নির্যাতন

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে মৃত ৬, আহত ১৯

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

আধুনিক ফিচার্স সহ Realme লঞ্চ করল শক্তিশালী স্মার্টফোন, জানুন দাম কত

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

“আইনের হাতে তুলে দিতে হবে”, প্রশান্ত বর্মণের আটক প্রসঙ্গে মন্তব্য দিলীপের

আসছে আইফোন ১৮ প্রো, এবার বদলে যেতে পারে বহু পরিচিত ফিচার

RCB vs GT: বৃষ্টিতে কোয়ালিফায়ার ১ বাতিল হলে IPL ফাইনালে খেলবে কোন দল?