প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! দমদম স্কুলে দেদার ভাঙচুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাস কলকাতায় শ্লীলতাহানি কাণ্ডে নাম জড়াল  স্কুলের প্রধান শিক্ষকের । দমদমের একটি সরকারি বিদ্যালয়ের এক প্রধানশিক্ষকের  বিরুদ্ধে উঠেছে অশ্লীল আচরণের অভিযোগ । এরপরেই স্কুলে বিক্ষোভের পাশাপাশি ভাঙচুর চালালো ছাত্রী থেকে শুরু করে অভিভাবকেরা । তাদের দাবি একটাই, অবিলম্বে প্রধানশিক্ষককে গ্রেফতার করতে হবে । 

সূত্রের খবর সোমবার দমদমের ওই সরকারি স্কুলের ছাত্রীর সঙ্গে অশালিন আচরণের অভিযোগ ওঠে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। নির্যাতিতা ছাত্রী অষ্টম শ্রেণীতে পাঠরত । দমদম বিশরপাড়া এলাকার বাসিন্দা । অভিযোগ গত ৩ মার্চ সে স্কুলে গেলে প্রধানশিক্ষক শুভজিৎ ভট্টাচার্য ছাত্রীকে শ্লীলতাহানি করে । এরপর ছাত্রীটি  বাড়িতে গিয়ে সমস্ত বিষয় জানালে মঙ্গলবার সকাল থেকেই স্কুলের সামনে বিক্ষোভ শুরু করে দেন অভিভাবকেরা । 

স্কুলে ভাঙচুর করে অবিলম্বে প্রধান শিক্ষককে গ্রেফতার করতে হবে এও দাবি জানায় অভিভাবকরা। সেইসঙ্গে দাবি করা হয়েছে, প্রধানশিক্ষক মদ খেয়ে স্কুলে আসতেন। এরপর অনেক ছাত্রীর সঙ্গে অভদ্র আচরণ করতেন । তাই ওই শিক্ষককে গ্রেফতার করতে হবে । আর যদি পুলিশ  প্রধানশিক্ষককে  গ্রেফতার না করে তাহলে আন্দোলন চলবে ।   ইতিমধ্যেই এই মর্মে দমদম থানায় অভিযোগ দায়ের করেছেন অভিভাবকেরা । এখন কাউকে গ্রেফতার করেনি পুলিশ । শুরু হয়েছে তদন্ত । 

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

বিক্ষোভকারী তরুণীর স্তনে হাত মুম্বই পুলিশের আধিকারিকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

হাসিনার সঙ্গে ফোনে কথা বলার জের, তারেকের চাপে ইস্তফা বাংলাদেশের রাষ্ট্রপতির

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?