বার্থ সার্টিফিকেট নিয়ে নয়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি : স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে রাজ্যজুড়ে চলছে তরজা। এই পরিস্থিতিতে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে নয়া নির্দেশিকা দেওয়া হয়েছে জেলা শাসকদের। নবান্ন থেকে জেলাশাসকদের নয়া নির্দেশ পাঠিয়ে বলা হয়েছে, বার্থ সার্টিফিকে কোনও কারণেই শিশুর জন্ম তারিখ ও স্থান বদল করা যাবে না। বদল করতে গেলে উপযুক্ত প্রমাণ দাখিল করতে হবে। মা বাবার মধ্যে ডিভোর্স হয়ে গেলেও বাবার নাম বার্থ সার্টিফিকেট থেকে বাদ দেওয়া যাবে না। শিশুর নাম বদল করা যাবে না।

কড়া নির্দেশিকা জারি করে বলা হয়েছে, ইচ্ছে করলেই শংসাপত্রের নাম পরিবর্তন করা যাবে না। কিছু বদল করার হলে একমাত্র রেজিস্ট্রারইসেটা করতে পারবে। জন্ম বা মৃত্যুর শংসাপত্রে নামের বানানে বা অন্য কোনও পরিবর্তন করতে চাইলে, তার জন্য জমা দিতে হবে প্রয়োজনীয় নথি। রেজিস্ট্রারের কাছে সেই নথি জমা করতে হবে। ওই নথি দেখে যদি রেজিস্টার সন্তুষ্ট হন, তবেই  নাম পরিবর্তন করা যাবে।

শংসাপত্রে শুধুমাত্র ‘টাইপিং মিসটেক’ হলেই তা সংশোধন করা যাবে। অন্য কোনও কিছু থাকলে তা বদল করা যাবে না। পাশাপাশি কোনও দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে তাঁদের সন্তানের বার্থ সার্টিফিকেট থেকে কোনওভাবেই বাবার নাম বাদ দেওয়া যাবে না। মা বিয়ে করলেও নতুন কোনও নাম সংযোজন করা যাবে না শিশুর জন্মের শংসাপত্রে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, জন্মের শংসাপত্রে একবার নাম রেজিস্টার্ড হয়ে গেলে তা কোনওভাবেই পরিবর্তন করা যাবে না। শিশুর স্কুলে ভর্তির ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয়, সেই জন্যই এই নিয়ম।

সমস্ত রেজিস্ট্রারের কাছে নির্দেশ দেওয়া হয়েছে, কেউ নিজের জন্মের তারিখ বা জন্মস্থান পরিবর্তন করতে চাইলে কোনওভাবেই সেই আবেদন যেন গ্রহণ না করা হয়। যে কোনও পরিবর্তনের জন্য আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড থাকা বাধ্যতামূলক।

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

বিশ্বে প্রথম, গণহত্যার দায়ে মায়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক ন্যায় আদালত

সব্যসাচী দত্তের আর্থিক দুর্নীতি-কাণ্ডে নতুন করে সক্রিয় ইডি, ঘনিষ্ঠদের বাড়িতেও চলছে তল্লাশি

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন

অগ্নিগর্ভ বাংলাদেশ, দিকে দিকে অশান্তি, ট্রেনে বাসে আগুন!

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL