২৬ জানুয়ারি অনুপ্রবেশ ও জঙ্গি হানা ঠেকাতে মহানগরীতে নিরাপত্তার বজ্র আঁটুনি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাত পোহালেই সাধারণতন্ত্র   দিবস। আর এই দিন যাতে কোন অপ্রতীকর কাণ্ড না ঘটে তাই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে  রেড রোড সহ শহরের প্রতিটি প্রাণকেন্দ্র। কারণ  ২৬ জানুয়ারি একাধিক জায়গায় হয়ে থাকে কুচকাওয়াজ। সেইসঙ্গে রাস্তায় ঢল নামা সাধারণ মানুষের। তাই যাতে আমজনতার কোন অসুবিধা না হয় সেইজন্য কলকাতা পুলিশের তরফ থেকে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা ।

অন্যদিকে এখন ভারত–বাংলাদেশের সম্পর্ক মধুর নয়। ওপার বাংলা থেকে এপার বাংলায় ঢুকছে একের পর এক অনুপ্রবেশকারী । তাই সাধারণতন্ত্র দিবসের দিন বিশেষ  সতর্ক থাকতে হবে পুলিশকে । সূত্রের খবর, আগামীকাল রাস্তায় মোতায়েন থাকবে  ১১৯ জন ইনসপেকটর, ৪৬ জন এসিপি পদমর্যাদার পুলিশ , ২২ জন ডিসি–সহ ২ হাজার ৩০০ ফোর্স। শহর জুড়ে হবে নাকা চেকিং । কলকাতার পাশাপাশি জেলা এবং বিশেষত সীমান্ত বর্তী এলাকা গুলির দিকে  প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা ।

২৬ জানুয়ারি উপলক্ষে রেড রোডে হবে কুচকাওয়াজ। সেখানে উপস্থিত থাকবেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ একাধিক ভিভিআইপিরা । তাই  রেড রোডেই ১১টি ওয়াচ টাওয়ার  বসানো হয়েছে ।  সেইজন্য বন্ধ রাখা হবে হসপিটাল রোড, লাভার্স লেন, খিদিরপুর রোড, রানি রাসমণি অ্যাভিনিউ, গোষ্ঠ পাল সরণি, কুইন্স ওয়ে, ডাফলিন রোড, আউটট্রাম রোড, এসপ্ল্যানেড নর্থ ওয়েস্ট র‍্যাম্প। একথায় বলা যায়, কড়া নিরাপত্তা বলয়ে আগামীকাল রাজ্যে পালিত হবে সাধারণতন্ত্র দিবস।

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি