আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রোহিঙ্গা–অনুপ্রবেশকারী ঠাণ্ডা ঘরে, নির্বাচন কমিশনের দৌলতে বাদ ৬৩ শতাংশ হিন্দু!‌

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআর প্রক্রিয়ায় এবার সামনে চলে এল বিজেপি এবং নির্বাচন কমিশনের যৌথ উদ্যোগে বাংলার মানুষের উপর কোপ। আর বিজেপি নেতাদের পক্ষ থেকে বলা হচ্ছিল, বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে ভোটার তালিকা থেকে। আর এই এসআইআর শেষে দেখা গেল, পশ্চিমবঙ্গে প্রায় ৯১ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। সেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী অথবা রোহিঙ্গা কতজন তা জানাতে পারেনি নির্বাচন কমিশন। এমনকী কত হিন্দু এবং কত মুসলিমের নাম রয়েছে, সেই তথ্যও নির্বাচন কমিশন সামনে আনেনি। আর সাংগঠনিক স্তরে অঙ্ক কষে তৃণমূল দাবি করল, যত নাম বাদ পড়েছে, তার ৬৩ শতাংশই হিন্দু!

এদিকে তৃণমূল কংগ্রেসের এই পরিসংখ্যান নিয়ে বিরোধীতা করেনি বিজেপি। বরং বেশ চাপেই পড়ে গিয়েছে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের দাবি, এসআইআরের প্রথম পর্বে ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল। তার মধ্যে ৪৪ লক্ষই ছিল হিন্দু। আর মুসলিম নাম বাদ পড়েছিল প্রায় সাড়ে ১৩ লক্ষ। দ্বিতীয় পর্বে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে প্রায় সাড়ে ৫ লক্ষ। তার মধ্যে ৫ লক্ষ ২৮ হাজার হিন্দুই। মুসলিম নাম বাদ পড়েছিল ১৩ হাজারের কাছাকাছি। তৃতীয় বিবেচনাধীন তালিকা থেকে প্রায় ২৭ লক্ষ নাম বাদ পড়েছে। এক্ষেত্রে হিন্দুদের তুলনায় মুসলিম নামের সংখ্যা বেশি। বিবেচনাধীন তালিকা থেকে মুসলিম নাম বাদ পড়েছে সাড়ে ১৭ লক্ষেরও বেশি। আর হিন্দু নামের সংখ্যা প্রায় ৮ লক্ষ ৩৫ হাজার।

অন্যদিকে বিজেপি নেতারা দাবি করেছিলেন, একজন হিন্দুর নামও বাদ যাবে না। সেখানে বিপুল পরিমাণ হিন্দুর নাম বাদ পড়ল। তাঁদের ভোটাধিকারের এখন কী হবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের পরিসংখ্যান অনুযায়ী, প্রথম পর্বে বাদ পড়েছিল প্রায় ৭৫ শতাংশ হিন্দু এবং মুসলিম প্রায় ২৩ শতাংশ। অন্য ধর্মাবলম্বীদের নাম বাদ পড়েছিল প্রায় ২ শতাংশ। দ্বিতীয় পর্বে নাম বাদ পড়ে অনেক বেশি হিন্দুদের নাম। প্রায় ৯৭ শতাংশ। মুসলিম আড়াই শতাংশ। তৃতীয় পর্বে বিবেচনাধীন তালিকা থেকে হিন্দু নাম বাদ পড়েছে ৩১ শতাংশ। মুসলিম নাম তার দ্বিগুণেরও বেশি। ৬৫ শতাংশ। সব মিলিয়ে শতাংশের হিসাবে হিন্দু নাম বাদ পড়েছে প্রায় ৬৩ শতাংশ। মুসলিম ৩৫ শতাংশ।

এছাড়া এই ঘটনা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়ে গিয়েছে রাজ্য–রাজনীতিতে। কারণ শুভেন্দু অধিকারী থেকে অমিত শাহ দাবি করে এসেছিলেন, কোনও হিন্দুর নাম বাদ যাবে না। এখন অবশ্য তাঁরা এই নিয়ে কোনও কথা বলছেন না। আজ, বৃহস্পতিবার তৃণমূলের মুখপাত্র বিষয়টি নিয়ে অরূপ চক্রবর্তী বলেন, ‘অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা খুঁজতে গিয়ে বিজেপি সকলকে লাইনে দাঁড় করিয়েছে। হয়রানি থেকে বাদ যাননি গরিব হিন্দুরাও। পরিসংখ্যানই বলে দিচ্ছে, ৫৭ লক্ষেরও বেশি হিন্দু নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।’ আর বিজেপি মুখপাত্র রাজর্ষি লাহিড়ীর বক্তব্য, ‘নির্বাচন কমিশন তো এই তথ্য সাননে আনেনি। তৃণমূল তা হলে পেল কোথা থেকে?’‌

Published by:

Share Link:

More Releted News:

অবশেষে পুর দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

নির্বাচনে অশান্তি ঠেকাতে আধাসেনার জওয়ানদের দেওয়া হয়েছে ১ লক্ষ লাঠি

মধ্যবিত্তের পকেটে বাড়তি চাপ! অটোতে উঠলেই ২০ টাকার ভাড়া এখন ২৫ টাকা

প্রবল ঝড়ের সঙ্গে তুমুল বৃষ্টির সতর্কতা, ভোটগণনার দিনেও দুর্যোগের সম্ভাবনা

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ