রঙের উৎসবে নজরদারির ‘কড়া দাওয়াই’, অলিগলিতে টহলদারি পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: দোল ও হোলিকে ঘিরে এ বছর শহরজুড়ে কড়া নিরাপত্তা বলয় তৈরি করছে কলকাতা পুলিশ। শুধু বড় রাস্তাই নয়, নজর থাকবে শহরের অলিগলি ও ছোট রাস্তাগুলিতেও। কারণ উৎসবের এই দু’দিনেই প্রায়শই গলিপথে অসভ্য আচরণ ও বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। সেই অভিজ্ঞতা থেকেই একাধিক থানার আওতাধীন সংকীর্ণ এলাকাগুলিকে বিশেষ নজরদারির মধ্যে আনা হচ্ছে।

মঙ্গল ও বুধবার বেপরোয়া বাইক আরোহীদের নিয়ন্ত্রণে আনতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হবে পুলিশ পিকেট। লালবাজারের তরফে স্পষ্ট নির্দেশ, উৎসবের আনন্দ যেন কোনওভাবেই বিশৃঙ্খলায় পরিণত না হয়। দোল ও হোলির দিন মদ্যপ অবস্থায় ট্র্যাফিক আইন ভাঙা, হেলমেট ছাড়া বাইক চালানো কিংবা রাস্তায় স্টান্টবাজির মতো ঘটনা রুখতেই আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মাসে ঘরে বসেই আয় ৭০০০ টাকা! দশম শ্রেণী পাশেই মিলছে বড় সুযোগ, LIC-র এই স্কিমটি মিস করবেন না

সম্প্রতি বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) তালিকা প্রকাশের পর শহরের কিছু এলাকায় চাপা উত্তেজনার পরিবেশ রয়েছে। সেই বিষয়টিকেও মাথায় রেখে স্পর্শকাতর অঞ্চলগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকদের সরাসরি দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট কমিশনারদের তত্ত্বাবধানে পিসিআর ভ্যান ও মোটরবাইক টহল জোরদার করা হচ্ছে। সাদা পোশাকেও থাকবে পুলিশি নজরদারি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের প্রতিটি ফ্লাইওভারে নির্দিষ্ট সময়ের জন্য বাইক চলাচলে বিধিনিষেধ জারি করা হবে। রং খেলার পর অনেকে পুকুর, নদী বা জলাশয়ে স্নান করতে নামেন, কখনও কখনও মদ্যপ অবস্থায় দুর্ঘটনাও ঘটে। তাই জলাশয় সংলগ্ন এলাকাগুলিতেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১