তপসিয়ায় ভয়াবহ দুর্ঘটনা, অ্যাপ বাসের ধাক্কায় মৃত ১, গুরুতর আহত ২

Share:

নিজস্ব প্রতিনিধি: খাস কলকাতায় ফের দুর্ঘটনা। মোটরবাইকে ধাক্কা অ্যাপ নির্ভর শাটল বাসের। পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। ইতিমধ্যে, আহতদের নিয়ে যাওয়া হয়েছে ন্যাশনাল মেডিক্যাল কলেজে। সোমাবার (১৮ মে) ঘটনাটি ঘটেছে তপসিয়া মোড়ে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন চার নম্বর ব্রিজের দিক থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল একটি অ্যাপ বাস। অভিযোগ, বাসের গতিবেগ স্বাভাবিকের থেকে বেশি থাকায় তপসিয়া মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে এক পথচারীকে এবং পরে অপর একটি বাইকে সজোরে ধাক্কা মারে। বাইকটিতে দু’জন  ছিলেন। ওই দুজনেই বাসের থাকায় বাইক থেকে ছিটকে অনেকটা দূরে পড়েন। পথচারীও মারাত্মক আহত হন।

আরও পড়ুন-ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

এরপর আহতদের উদ্ধার পুলিশ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দু’জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। এরই মধ্যে, পুলিশ ঘাতক বাসটিকে বাজেয়াপ্ত করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

অন্যদিকে, এদিন সকালে হাওড়া-কামালগাছি রুটের একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ব্রিজের ৩৭ নম্বর পিলারে। দুর্ঘটনার অভিঘাতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয় পিলারটি। আহত হয়েছেন ১৩ জন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া ও কলকাতা পুলিশ। তারপর আহতদের উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। দুর্ঘটনার জেরে কিছু সময় যানচলাচল ব্যাহত হলেও পরে তা নিয়ন্ত্রণে আনে পুলিশ।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি