৮ বছরের সর্বোচ্চ স্তরে কলকাতায় আবাসন শিল্প, বাড়ল ফ্ল্যাট নির্মাণ ও বিক্রি

বাংলার বুকে বিশেষ করে কলকাতার বুকে আবাসন শিল্পে জোয়ার এসেছে এবং আসছে। এই জোয়ার আরও আসবে। নেপথ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশাসন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবাসন শিল্প(Real Estate Market) যে কোনও শহরের বা রাজ্যের কিংবা দেশের বুকে শুধু কর্মসংস্থানের সৃষ্টি করে তাই নয়, সেই শহর বা রাজ্য কিংবা দেশের অর্থনীতির হাল হকিকতও তুলে ধরে। সেই সূত্রেই সামনে এসেছে কলকাতার(Kolkata) বুকে গত ৮ বছরে আবাসন শিল্পে সব থেকে বড় জোয়ার এসেছে চলতি বছরের প্রথম ৬ মাসে। তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকেই জুন, এই ৬ মাসে কলকাতার বুকে ৯১৩০টি ফ্ল্যাট বিক্রি হয়েছে যা গতবছরের প্রথম অর্ধের তুলনায় ২৫ শতাংশ বেশি। এই সময়েই ১০ হাজার ৮২৯টি নতুন ফ্ল্যাট নির্মাণের কাজ শুরু হয়েছে যা গত বছরের তুলনায় ৬০ শতাংশ বেশি। আর এই ছবিটাই বলে দিচ্ছে, বাংলার বুকে বিশেষ করে কলকাতার বুকে আবাসন শিল্পে জোয়ার এসেছে(Received Huge Investment) এবং আসছে। এই জোয়ার আরও আসবে। কেননা শহর কলকাতায় থাকতে চেয়ে ক্রমশই ভিড় জমাচ্ছেন ভিন রাজ্যের বাসিন্দারা।

আবাসন শিল্পের তথ্য বলছে, কলকাতায় গত ৬ মাসে যে সব ফ্ল্যাট বিক্রি হয়েছে বা নির্মাণের কাজ শুরু হয়েছে তার মধ্যে ৪৫ শতাংশের ক্ষেত্রে দাম থাকছে ৫০ লক্ষ টাকার নীচে। অর্থাৎ মধ্যবিত্তদের সেই সব ফ্ল্যাট নির্মাণ হচ্ছে। এগুলিকে Low Budget Flat হিসাবেই চিহ্নিত করা হচ্ছে। বিক্রি হওয়া বা নির্মাণ শুরু হওয়া ৩৭ শতাংশ ফ্ল্যাটের দাম থাকছে ৫০ লক্ষ টাকার বেশি যা মূলত উচ্চ মধ্যবিত্তদের কথা ভেবে তৈরি করা হয়েছে বা হচ্ছে। এগুলিকে চিহ্নিত করা হচ্ছে Mid Budget Flat হিসাবে। বাকি ১৮ শতাংশ ফ্ল্যাটের দাম থাকছে ১ কোটি টাকার বেশি। এগুলিকে চিহ্নিত করা হচ্ছে Premium Flat Unit হিসাবে যা উচ্চবিত্তদের জন্য গড়ে তোলা হয়েছে বা হচ্ছে। লক্ষ্যণীয় বিষয়, শহর কলকাতায় মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তের জন্য ফ্ল্যাট নির্মাণের হার যত না বাড়ছে তার থেকে বেশি বাড়ছে উচ্চবিত্তদের জন্য ফ্ল্যাট নির্মাণের ঘটনা। অর্থাৎ বিনিয়োগের ক্ষেত্রেও মানসিক ভাবে বদল এসেছে। বিনিয়োগকারীদের মনে হয়েছে এই শহরে বেশি দামে ফ্ল্যাট কেনার ক্রেতা আছেন বা আগামী দিনে পাওয়া যাবে।

কিন্তু কেন এই জোয়ার এল আবাসন শিল্পে কলকাতার বুকে। কেননা বার বার সমীক্ষায় উঠে এসেছে কলকাতা হল মেয়েদের জন্য দেশের সব থেকে নিরাপদ শহর। একই সঙ্গে এই শহরে গোষ্ঠী বা জাতিগত সংঘর্ষের ঘটনা একদমই নেই বললেই চলে। সেই সঙ্গে ভিন রাজ্য বা ভিন ভাষা কিংবা ভিন সংস্কৃতি বা ভিন ধর্মের মানুষদের প্রতি এই শহরের বাসিন্দারা কোনও বিদ্বেষমূলক মনোভাবও নিয়ে চলে না। যারা এই শহরে থাকতে আসছেন তাঁরা নিরাপদ ভাবে এখানে থাকতে পাচ্ছেন, কাজ করতে পাচ্ছেন বা ব্যবসা করতে পাচ্ছেন। সব থেকে বড় কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) প্রশাসন এই সব মানুষদের সর্বদা পাশে থাকছে যাতে তাঁদের থাকার ক্ষেত্রে কোনও অসুবিধা না হয়। কড়া আইনের শাসন এই শহরকে বেঁধে রেখেছে। এর থেকেও বড় কথা কলকাতা বিশ্বের অন্যতম সস্তার শহর হিসাবেও উঠে এসেছে সাম্প্রতিক এক সমীক্ষায়। সেই সস্তার শহর হয়ে ওঠার নেপথ্যেও কিন্তু রয়েছে মুখ্যমন্ত্রী কড়া নজরদারি যেখানে দ্রব্যমূল্য কখনও নাভিশ্বাস আনে না। একই সঙ্গে এই শহরে রয়েছে শিক্ষা থেকে স্বাস্থ্য, যোগাযোগ থেকে প্রযুক্তির অসম্ভব সুন্দর মেলবন্ধন যা ভিন রাজ্যের বাসিন্দাদেরও আকৃষ্ট করে চলেছে।

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭